তরুণ মুখোপাধ্যায়,২ এপ্রিল:- করোনার মহামারী যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে উদ্বিগ্ন প্রশাসন। বারবার মানুষকে অনুনয়-বিনয় করা সত্বেও একশ্রেণীর মানুষ বিপদের ব্যাপারটা উপলব্ধি করতে পারছেন না ।এরা বুঝতে চাইছেন না যে যদি একবার এই মারণব্যাধি মহামারী রূপ নেয় তবে কিন্তু একবারে ছারখার করে দেবে সমাজকে। তারই জন্য উত্তরপাড়া পৌরসভা এবং উত্তর পাড়া থানার উদ্যোগে নজরদারি করার জন্য আকাশে ড্রোন উড়ানো হলো। এই ড্রোন উত্তরপাড়া পুর এলাকা এ এবং কোন্নগর পুর এলাকার উপর দিয়ে নজরদারি চালাবে বলা হয়েছে । এ ধরণের নজরদারীর খুব প্রয়োজন কারণ মানুষকে বলে বলে বুঝিয়ে পারা যাচ্ছে না । যেন উৎসবের আবহ চলছে। নাগরিক সচেতন মানুষ কিছুতেই বুঝতে পারছেন না এর বিপদের দিকটা। এই নজরদারীর ফলে একাধারে অনেকটা অংশ কভার করবে। পুলিশ প্রশাসন এর ফুটেজ দেখে কোথায় কোথায় জমায়েত হচ্ছে কারা জমায়েত করছে তার ছবি ড্রোন পাঠাতে থাকবে। যারা আইন ভাঙবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন জানা গেছে আজকে এই ড্রোন নজরদারি কর্মসূচি শুরু হলো এবং আজকে একটি ড্রোন আকাশে নজরদারি চালাচ্ছে এবং আগামীকাল থেকে দুটি বা তিনটি এই ধরনের ড্রোন আকাশে উড়বে এবং নজরদারিতে তারা ব্যস্ত থাকবে ।এবং তাদের পাঠানো ফুটেজ থেকে প্রশাসন শনাক্তকরণের কাজ শুরু করবে।
Related Articles
কর্মরত অবস্থায় তিন কর্মী হঠাৎই অসুস্থ ডোমজুরের পাইপ কারখানায়।
হাওড়া, ৩ জুলাই:- ডোমজুড়ের পায়রাটুলিতে প্লাস্টিক পাইপের কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে তিনজন আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। আপাতত ওই কারখানা বন্ধ রাখা হয়েছে। গ্রামবাসীদের অনুমান, কারখানার কোনও কেমিক্যাল জাতীয় কিছু থেকেই এরা প্রত্যেকে অসুস্থ হয়ে থাকতে পারেন। এদের মধ্যে ২ জনকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে নার্সিংহোমে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। […]
আগামী মে মাসেই পঞ্চায়েত নির্বাচনের আভাস।
কলকাতা, ৬ এপ্রিল:- রাজ্যে আগামী পঞ্চায়েত ভোটে ৪০০ জন পর্যবেক্ষক এবং ৩০জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ হবে। এই পর্যবেক্ষক কারা হবেন তা জানতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশন সরকারকে চিঠি দিয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে আলোচনা করে পঞ্চায়েত ভোটের পর্যবেক্ষকদের নাম স্থির করবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ডেপুটি সেক্রেটারি বা তার ওপরের পদাধিকারীদের পর্যবেক্ষক হিসেবে […]
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ঘরে ফিরলেন বালির অন্বেষা দাস।
হাওড়া , ১ মার্চ:- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ভারতের বহু ডাক্তারি পড়ুয়া আটকে রয়েছেন। এদের অনেকেই দেশে ফিরে আসতে পেরেছেন। অনেকে এখনও দেশে ফিরতে পারেননি। এ রাজ্যের বহু ডাক্তারি পড়ুয়াও রয়েছেন সেখানে। এদের মধ্যেই সোমবার রাতে বিমানে এয়ারপোর্টে ফেরেন হাওড়ার বালির বাসিন্দা অন্বেষা দাস। অন্বেষা ২০২০ সালে ডাক্তারি পড়তে গিয়েছিলেন ইউক্রেনে। দ্বিতীয় বর্ষের পড়ুয়া অন্বেষা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে […]








