হুগলি , ২৭ জুলাই:- রাস্তায় ধান গাছের চারা পুঁতে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। পান্ডুয়ার হরালদাসপুর পঞ্চায়েতের অন্তর্গত হাতনি এলাকার প্রায় এক কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা প্রতিবাদে রাস্তায় ধান গাছের চারা পথে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। তাদের অভিযোগ, গত কুড়ি বছর আগে বামফ্রন্টের আমলে এই রাস্তায় মোরাম পড়েছিল। তারপর থেকে এই রাস্তায় আর কোনো উন্নয়ন হয়নি। গুরাপ কালনা ১১ নম্বর রোডের সাথে সংযোগ এই রাস্তায়। একটি হাই স্কুল, একটি প্রাইমারি স্কুল, একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, পোস্ট অফিস, ও তিনটি অঙ্গনারী কেন্দ্র রয়েছে। যাতায়াতে সমস্যায় পড়তে হয় স্কুলের ছাত্র-ছাত্রী থেকে এলাকাবাসীদের। বিভিন্ন সময় পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। বিভিন্ন প্রশাসনিক দপ্তরের জানিয়েও কোনো ফল হয়নি, এমনকি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে জানিয়ে কোনো কাজ হয়নি। অবশেষে বাধ্য হয়েই রাস্তায় চারা গাছ পুঁতে বিক্ষোভ দেখানো গ্রামবাসীরা। পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা বলেন, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দ্রুত রাস্তার কাজ শুরু হবে। পঞ্চায়েত সমিতি থেকে ইতিমধ্যে অনুমোদন পাটিয়ে দেওয়া হয়েছে। প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তা তৈরি করে দেয়া হবে।
Related Articles
শালিমার জিআরপি’র তৎপরতায় গাঁজা উদ্ধার, গ্রেফতার ১ ।
হাওড়া, ২ ফেব্রুয়ারি:- হাওড়ার শালিমার জিআরপি’র তৎপরতায় উদ্ধার হলো বেশ কয়েক কেজি গাঁজা। বিশেষ সূত্রে খবর পেয়ে শালিমার জিআরপি শনিবার রাতে অভিযান চালিয়ে ওই গাঁজা উদ্ধার করে। ওড়িশা থেকে আসা এক ব্যক্তির ট্রলি ব্যাগ থেকে ওই গাঁজা উদ্ধার হয়। জিআরপি তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জানা যায়, ওই ব্যক্তির নাম প্রকাশ চন্দ্র সাউ। ওড়িশার […]
হাতেখড়ি নিয়ে বাংলা ভাষা শিক্ষা শুরু করলেন রাজ্যপাল।
কলকাতা, ২৬ জানুয়ারি:- বিরল দৃশ্যের সাক্ষী থাকল গোটা বাংলা তথা দেশের মানুষ। বৃহস্পতিবার সরস্বতী পুজোর বিকেলে আনুষ্ঠানিক ভাবে বাংলা ভাষা শিক্ষা শুরু করলেন বঙ্গ প্রেমী রাজ্যপাল সি ভি আনন্দ বোস।কলকাতার রাজভবনে সম্পন্ন করলেন তাঁর হাতেখড়ি। এমনকি দিলেন গুরুদক্ষিণাও। বৃহস্পতিবার রাজভবনে এক অনুষ্ঠানে আট বছরের শিশুর কাছ থেকে বাংলা বর্ণমালার প্রথম অক্ষর ‘অ’, ‘আ’ লেখার মাধ্যমে […]
করোনা সংক্রমণ ঠেকাতে কলকাতার থানাগুলোতে চালু হল ‘থার্মাল স্ক্রিনিং’।
প্রদীপ সাঁতরা , ২০ মার্চ:- করোনার আতঙ্কে এবার শুরু হলো কলকাতার থানাগুলিতে থার্মাল স্ক্রিনিং। বৃহস্পতিবার কলকাতার পাটুলি থানায় প্রথম থার্মাল স্ক্রিনিং শুরু করলো কলকাতা পুলিশ। যদিও বুধবার থেকে লালবাজারে শুরু হয় এই থার্মাল স্ক্রিনিং। আর এদিন পাটুলি থানায় শুরু হলো। পাটুলি থানায় প্রথম কর্তব্যরত পুলিশ কর্মীদের এই টেষ্ট শুরু হয়। তারপর থানায় আসা মানুষকে […]








