হাওড়া,৩১ মার্চ:- রাজ্যে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু। মধ্যবয়স্কা ওই মহিলা গত রবিবার থেকে ভর্তি ছিলেন হাওড়া জেলা হাসপাতালে। গতকাল রাতে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রের খবর, ফাইনাল রিপোর্ট এখনও আসেনি। এসএসকেএম সূত্র মারফত জানা গেছে ওনার রিপোর্ট পজিটিভ। তিনি আলিপুরদুয়ার থেকে ট্রেনে ফিরেছিলেন। তবে ওনার কোনও ইন্টারন্যাশনাল ট্র্যাভেল হিস্ট্রি ছিল না। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে তিনি হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার রাতে তার মৃত্যু হয়। সূত্রের খবর, মৃত মহিলা উত্তর হাওড়ার বাসিন্দা। তিনি স্বপরিবারে ডুয়ার্স বেড়াতে গিয়েছিলেন। সঙ্গে ছিল আরো তিনটি পরিবার। সব মিলিয়ে পনেরো জনের একটা দল ডুয়ার্স থেকে বাড়ি ফেরেন। বাড়ি ফেরার পর থেকেই কাশি, শ্বাসকষ্ট হচ্ছিল। প্রথমে সত্যবালা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রবিবার আনা হয় হাওড়া হাসপাতালে। তবে, এখনও পর্যন্ত সরকারিভাবে এই খবর জানানো হয়নি।
সূত্রের খবর, গত ৬ তারিখ হাওড়ার সালকিয়া থেকে তিনটি পরিবার এবং দমদম এয়ারপোর্ট ১ নম্বর গেট এর বাসিন্দা একটি পরিবার মোট চারটি পরিবারের মোট ১৪ জন সদস্য এরা ডুয়ার্স বেড়াতে যায়। এই ১৪ জনের দলে মধ্যে দুজন শিশুও ছিল। শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এরা উঠেছিলেন। এরপর মালবাজার জংশন স্টেশনে নামেন। ডুয়ার্স বেড়ানোর পর এরা ১২ তারিখ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং মেল ধরেন। এবং পরদিন শিয়ালদা এসে নামেন। এরা ট্রেনের এস-টু এবং এস-নাইন কোচে ছিলেন। এরপর বাড়ি ফেরার পর গত বৃহস্পতিবার হাওড়ার সালকিয়ার বাসিন্দা ওই মহিলার জ্বর,কাশি ও শ্বাসকষ্ট উপসর্গ দেখা যায়। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। ওই চিকিৎসক তাকে পরীক্ষা করাতে বলেন। এবং শনিবারে তার রিপোর্ট আসার পর তাকে আইডি হাসপাতালে যেতে বলেন। রবিবার মহিলাকে নিয়ে আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার দুপুরে হাওড়া জেলা হাসপাতালে মহিলার মৃত্যু হয়।Related Articles
সিপাইবাজারে মৃগেন্দ্র নাথ মাইতির বাসভবনে মুখ্যমন্ত্রী।
পশ্চিম মেদিনীপুর , ৭ ডিসেম্বর:- মেদিনীপুর বিধানসভার দু’বারের বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি (৭৭) গুরুতর অসুস্থ অবস্থায় দিন তিনেক আগে ভর্তি হয়েছিলেন, এস এস কে এম হাসপাতালের উডবার্ণ ওয়ার্ডে। গত কয়েকদিনে প্রবীণ এই বিধায়কের অবস্থা ক্রমেই সঙ্কটজনক হয়। রবিবার (৬ ডিসেম্বর) বিকেল থেকে অবস্থার আরও অবনতি হয় বলে জানা যায় দলীয় সূত্রে। এরপরই, রাত্রি ঠিক ১০ টা […]
মনোনয়নপত্র জমা দিলেন ফিরহাদ হাকিম।
কলকাতা, ২৯ নভেম্বর:- কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম আজ তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। ৮৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌরভ বসু ও আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। Post Views: 580
মুখ্যমন্ত্রীর নির্দেশ মত চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো রক্তদান শিবির।
সুদীপ দাস,১ এপ্রিল:- মুখ্যমন্ত্রীর নির্দেশ মত চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো রক্তদান শিবির। মূলত এই পরিস্থিতিতে সারা রাজ্য জুড়ে চলছে রক্ত সংকট। সেই সংকট মেটাতে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে পুলিশ লাইনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে রক্ত দান করতে এগিয়ে এলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি হেডকোয়াটার গোলাম সারোয়ার। এছাড়া উপস্থিত ছিলেন […]







