প্রদীপ সাঁতরা ,২৯ মার্চ:- লকডাউনে তিনদিন আড়ত বন্ধ রাখার পর খুলে দেওয়া হল বারাসাত চাঁপাডালি মোড় সংলগ্ন মাছের আড়ত। আড়ত খুলতেই মুখ্যমন্ত্রীর নির্দেশ কে উপেক্ষা করে ভীড় জমাতে শুরু করলো মাছ ব্যবসায়ীরা। ফলতো করোনা ছড়ানোর আশংকা নতুন করে দেখা দিয়েছে। নূন্যতম দূরত্ব বজায় না রেখেই উদাসীনের ও অবোধের মত আড়তে ভীড় জমাচ্ছে, এই সংকটের সময় মাছ কিনে ব্যবসা করে বেশি মুনাফার জন্য। মৎস্য আড়তদার সমিতির সম্পাদক সুশান্ত চক্রবর্তী জানান লকডাউন ঘোষনার পর তারা তিনদিন আড়ত বন্ধ রেখেছিলেন। পরবর্তী ক্ষেত্রে সমস্ত পাইকেড়ি বাজার, আড়ত খোলা থাকায় তারাও আড়ত খুলেছেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশিকার একটি ক্যাসেট বাজিয়েই নিজেদের কর্তব্য শেষ করেছেন। একজায়গায় বহু মানুষের সমাগম আটকানোর কোন ব্যবস্থা বা আড়তের পক্ষথেকে নজরদারি বা পুলিশের কোন উপস্থিত দেখা যাচ্ছে না। ফলে আড়তে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ না করলে সেখান থেকে করোনা সংক্রমণ ছড়াতে পারে বলে বিশেষজ্ঞদের দাবি।।
Related Articles
শিলিগুড়িতে আগুনে পুড়ে ছাই তিনটি দোকান,ব্যাপক চাঞ্চল্য
শিলিগুড়ি , ২৩ এপ্রিল:- শুক্রবার শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডে আগুনে পুড়ে ছাই তিনটি দোকান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা যে এদিন ভোরবেলা স্থানীয়রা ওই এলাকায় আগুনের ধোঁয়া বের হতে দেখতে পান। এই দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। এবং তরীঘরী খবর দেন দমকলকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন। […]
পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতা খুনে অগ্নিগর্ভ ময়না।
পূর্ব মেদিনীপুর, ২ মে:- পঞ্চায়েত ভোটের আগে ময়নায় বিজেপি নেতা খুন।এছাড়াও সঞ্জয় তাঁতি নামে আরেক বিজেপি কর্মী কে অপহরণ করে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতা খুন। গতকাল রাতেই থানার সামনে বিক্ষোভ শুরু করে বিজেপি। আজ দিনভর বিক্ষোভ দেখাবে বিজেপি। সকালে থেকেই শুরু হয়েছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির […]
নদীয়ায় ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূলের ব্লক সভাপতি।
নদীয়া, ১০ জুলাই:- ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূলের ব্লক সভাপতি। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে গুরুতর আহত তৃণমূলের ব্লক সভাপতি। যদিও আহত আরো বেশ কয়েকজন তৃণমূল কর্মী। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের দিব্য ডাঙ্গার। অভিযোগ গতকাল রাতে শান্তিপুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত সরকার তার অনুগামীদের সাথে নিয়ে বাড়ির পাশেই নির্বাচনী পরবর্তী […]










