হাওড়া ,২৯ মার্চ:- রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে হাওড়ার শিবপুর এলাকার গরীব মানুষদের হাতে চাল, ডাল ও আলু তুলে দেওয়া হল। রবিবার সকালে অরূপবাবু শিবপুর বাজারে এসে নিজের হাতে প্রায় ২০০ জনের হাতে চাল, ডাল ও আলু তুলে দেন। প্রত্যেককে ৫ কেজি করে চাল, ২কেজি আলু ও ১ কেজি করে মুসুর ডাল দেওয়া হয়। এছাড়াও বিকেলে ওই এলাকার এরকম প্রায় ২০০ জনের বাড়িতে চাল, ডাল ও আলু পৌঁছে দেন স্থানীয় তৃণমূলের কর্মীরা। মন্ত্রী অরূপ রায় জানান, এখন থেকে প্রতিদিনই শহরের গরীর মানুষদের বাড়িতে বাড়িতে চাল, ডাল ও আলু পৌঁছে দেওয়া হবে। সেইসঙ্গে বাজারগুলিতে সবজি সহ অত্যবশকীয় সামগ্রীর জোগান ঠিকমতো রয়েছে কিনা এবং দাম ও ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা সেই ব্যাপারেও নজরদারি চালানো হবে।
Related Articles
থানায় ডেকে গ্রেপ্তারের অভিযোগ দুই বিজেপি নেতাকে।
হুগলি, ২ সেপ্টেম্বর:- থানায় ডেকে গ্রেফতার গ্রেফতারের অভিযোগ বিজেপির দুই নেতাকে। ধৃত দুজন হলেন বাঁশবেড়িয়া মন্ডলের যুব সভাপতি বিশ্বজিৎ দাস এবং যুব নেতা বিষ্ণু চৌধুরী। ধৃত দুজনকে আজ চুঁচুড়া আদালতে তোলা হয়। আদালতের সামনে উপস্থিত ছিলেন বিজেপির হুগলী সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ সহ বিজেপি নেতৃত্বরা। সুরেশবাবুর অভিযোগ গতকাল রাতে ওই দুই নেতাকে […]
শিক্ষা মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে পিছিয়ে পরা পড়ুয়াদের বিনা পয়সায় শিক্ষাদান করছেন সুবীর ঘোষ
হুগলি,৯ ডিসেম্বর:- মানুষের মৌলিক অধিকার। সরকারি পরিষেবায় সেই মৌলিক অধিকার মিললেও অর্থনৈতিক টানাপোড়েনে অনেক সময়ই সঠিক মেধার বহিঃপ্রকাশ ঘটে না আমাদের সমাজে। ফলে উন্নত মেধার অধিকারী হয়েও অনেক সময়ই তাঁরা সমাজের উচ্চশিখরে পৌঁছনো থেকে বঞ্চিত থাকে। তাঁদের কথা মাথায় রেখেই নিজেদের অবসর সময়কে কাজে লাগাতে নেমে পড়েছে হুগলীর বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কিছু মহতি […]
খড়গপুরে প্রশাসনিক সভার মঞ্চ থেকেই একাধিক প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর ।
পশ্চিম মেদিনীপুর , ৬ অক্টোবর:- মঙ্গলবার খড়গপুরে প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই করলেন একাধিক প্রকল্পের ঘোষণা। এদিন প্রশাসনিক বৈঠক থেকেই ‘কর্ণগড় মন্দির সংস্কারের জন্য ১ কোটি টাকা ও খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের জন্য দিলেন ৫০০ কোটি টাকা। পাশাপাশি এদিন তিনি জানান, রাজ্যে ১০ কোটিরও বেশি মানুষ কে কুপনের মাধ্যমে রেশন দেবে রাজ্য সরকার। […]









