তরুণ মুখোপাধ্যায়,২৮ মার্চ:- করোনা নিয়ে গুজব ছড়াবেন না ও গুজবে কান দেবেন না। এই বার্তা নিয়ে সিঙ্গুর সহ বিভিন্ন এলাকায় অসহায় পরিবারের হাতে চাল, আলু, ডাল, ভোজ্য তেল, সাবান ও মশলার প্যাকেট তুলে দেন হুগলির গ্রামীন পুলিশ সুপার তথাগত বসু। সিঙ্গুর থানার উদ্যোগে থানা এলাকার কামারকুণ্ডু, নসিবপুর, দিয়াড়া, সিঙ্গুর স্টেশন সংলগ্ন এলাকার ঝুপড়িতে বসবাসকারী 750 টি পরিবারের হাতে তুলে দেন। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলার পুলিশ আধিকারিকরা। সিঙ্গুর থানা অফিসার ইনচার্জ সুদীপ্ত সাঁধুকা জানিয়েছেন, লকডাউন চলাকালীন তিনদিন ছাড়া ছাড়াই এই ত্রাণ বিলি করা হবে। পরে পুলিশ সুপার বলেন, করোনা নিয়ে আতঙ্কের পরিবেশ যে সমস্ত মানুষজন এলাকায় করছেন, তাদের বিষয়ে পুলিশ কড়া নজর রেখেছে। সঠিক তথ্য দিয়ে কেউ অভিযোগ জানালে, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
Related Articles
মৃত্যুর খবর গুজব ! বেঁচে আছেন , স্বয়ং জানালেন পাক ক্রিকেটার।
স্পোর্টস ডেস্ক , ২৩ জুন:- গত বছর নভেম্বরে পাকিস্তানের হয়ে শেষ বার আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গিয়েছিল তাঁকে। ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে চার ওভারে ২৭ রান দিয়ে বিপক্ষ অধিনায়ক অ্যারন ফিঞ্চের উইকেট নিয়েছিলেন তিনি। তবে সেই ম্যাচ অস্ট্রেলিয়াই জিতেছিল। চার টেস্ট, ৬০ ওয়ানডে ও ২২ টি-২০ তে তিনি নিয়েছেন যথাক্রমে ১০, ৮৩ ও ১৬ উইকেট। ৭ ফুট ১ ইঞ্চি […]
ডিওয়াইএফআইয়ের ‘ইনসাফ যাত্রা’।
হাওড়া, ১২ ডিসেম্বর:- রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে ডিওয়াইএফআইয়ের ‘ইনসাফ যাত্রা’ চলছে হাওড়াতেও। হাওড়া জেলায় আজ ‘ইনসাফ যাত্রা’র তৃতীয় দিন। উল্লেখ্য, ডিওয়াইএফআইয়ের টানা প্রায় ২ মাসের এই কর্মসূচি চলছে, যা আগামী ৭ জানুয়ারি ব্রিগেডে গিয়ে পৌঁছবে। Post Views: 327
বিনামূল্যে করোনা আক্রান্তের বাড়িতে অক্সিজেন পৌঁছে দিতে অন হুইলস প্রকল্প চালু।
কলকাতা , ৮ মে:- শহরে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে বাড়িতে অক্সিজেন পৌঁছে দিতে শহরে অক্সিজেন অন হুইলস নামক একটি নতুন প্রকল্প শুরু হয়েছে। রাজ্য সরকারের সহায়তায় কোভিড কেয়ার নেটওয়ার্ক এবং ওয়েস্ট বেঙ্গল লিভার ফাউন্ডেশন আজ থেকে এই ভ্রাম্যমাণ অক্সিজেন সরবরাহ প্রকল্প শুরু করেছে। আপাতত দুটি অ্যাম্বুলেন্স এবং ১৮ টি অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে আজ কলকাতার […]









