সুদীপ দাস ,চুঁচুড়া,২৮ মার্চ:- লকডাউনের সময় অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পরা মানুষদের “খাদ্য সংকট” মেটাতে গিয়েই হয়তো “সংকট” ডেকে আনলো ভারতীয় জনতা পার্টি। শনিবার ভারতীয় জনতা পার্টির হুগলি সাংগঠনিক জেলা চুঁচুড়ার হরিজনপল্লি এলাকায় দরিদ্র শ্রেনীর মানুষদের মধ্যে চাল,ডাল, আলু প্রভৃতি খাদ্যসামগ্রী বিতরনের আয়োজন করে। যেখানে উপস্থিত ছিলেন দলের হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী। এই কর্মসূচির উদ্দেশ্য মহৎ হলেও কোনরকম পূর্ব পরিকল্পনা ছাড়াই সম্পূর্ণ আইন বিরুদ্ধভাবে ব্যাপক জমায়েতের মধ্যেই সেইসমস্ত খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো এলাকাবাসীদের হাতে। যেই ভিড়ে উপস্থিত ছিলো আট থেকে আশি। দু’একবার বলা ছাড়া সেই ভিড় এড়ানোর কোন প্রচেষ্টাই চালাতে দেখা গেলো না বিজেপির জেলা নেতৃত্বদের।
নদীয়ার তেহট্টের এক মহিলার দৌলতে শুক্রবার রাতেই রাজ্যের করোনার সংখ্যা একলাফে দশে পৌঁছেছে। সেই খবরেই যেদিন রাজ্য তোলপাড়, সেদিনই বিজেপির এরকম গাফিলতিপনায় প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও বিজেপি নেতা গৌতম চ্যাটার্জী কেন্দ্রীয় সরকারের সুনাম করার পাশাপাশি জমায়েত প্রসঙ্গে বলেন আমরা জমায়েত করছি না, তবে যারা ক্ষুদার্থ তারা খাবার দেখে তো ছুটে আসবেই। অন্যদিকে এবিষয়ে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত বলেন বর্তমান পরিস্থিতিতে রাজনীতি ভূলে সমস্ত দল গরীব মানুষের সাহায্যে এগিয়ে আসুক সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীই চায়, কিন্তু এভাবে জমায়েত করে খাদ্যসামগ্রী দিলে সংকট মোচনের থেকে সংকটকেই ডেকে আনা হবে।Related Articles
সাস্থ্যসাথীতে ১০ শয্যার বেশি যেকোনও বেসরকারি নার্সিংহোমকে স্বাস্থ্য সাথীর সুবিধা দিতে বললো রাজ্য।
কলকাতা , ৯ জানুয়ারি:- সাস্থ্যসাথী তে রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালের পাশাপাশি ১০ শয্যার বেশি যেকোনও বেসরকারি নার্সিংহোমকে স্বাস্থ্য সাথীর সুবিধা দিতে বললো রাজ্য। সরকারের স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গেলে যাতে কোনো অসুস্থ মানুষকে সমস্যায় পড়তে না হয় তাও দেখতে বলা হয়েছে। তাই প্রত্যেক বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়ার জন্য আলাদা হেল্প ডেস্ক করার […]
পথ দুর্ঘটনাটনাকে কেন্দ্র করে উত্তাল আরামবাগে।
হুগলি,৯ মে:- কোলকাতার দিক থেকে আসা একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আরামবাগের বাসিন্দা চন্দন মালিক ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । এই ঘটনায় এক জন পথচারী আহত হয়। শবিবার সকালে আরামবাগে এই ঘটনা কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিকে আটকে ভাংচুর চালায়।ঘটানায় স্থানীয় বাসিন্দারা পথ অবরোধে সামিল […]
“করোনা থেকে মুক্তি হোক বিশ্ববাসী” , এই মন্ত্রেই মহাসপ্তমী শুরু চন্দননগরে।
সুদীপ দাস , ২১ নভেম্বর:- মা মহামারী করোনা থেকে মুক্তি দাও, মহাসপ্তমীতে এই প্রার্থনাতেই জগৎজননীর কাছে আরাধনা শুরু করলো চন্দননগরবাসী। সেই ১৯৮৪ সাল, তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দীরা গান্ধীর মৃত্যুর পর, আর মাঝে একটি বছরে প্রাকৃতিক বিপর্যয়ে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কিছুটা জৌলুস হারিয়েছিলো। কিন্তু ২০২০ যেন সবকিছুকে ছাপিয়ে গেলো। কোলকাতা বনাম চন্দননগর পুজোর ক্ষেত্রেও অনেকটা সেরকম। […]



