বাঁকুড়া ,২৭ মার্চ:- করোনা ভাইরাসের জেরে সারাদেশ জুড়ে চলছে লকডাউন, মানুষ গৃহবন্দী। এমন অবস্থায় সোনামুখীর জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে হাতি। সোনামুখীর জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ করোনা আতঙ্কের পাশাপাশি হাতির আতঙ্কে আতঙ্কিত। গ্রামের মানুষ প্রায় চার কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে দিয়ে রেশন দোকান যেতে হয় করোনা আতঙ্কের পাশাপাশি হাতির আশংকা মাথায় নিয়ে। সোনামুখী বনাধিকারিক দয়াল চক্রবর্তী বলেন , দলছুট একটি হাতি সোনামুখী জঙ্গল থেকে দ্বারকেশ্বর নদী পার করে দিয়েছি।
Related Articles
প্রাথমিকে শূন্যপদ জানতে চেয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৬ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নতুন করে ৮৯ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণার পরদিনই প্রাথমিকে মোট শূন্য পদ জানতে চেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিদ্যালয় শিক্ষা দফতরকে চিঠি দিয়েছে।প্রতিটি জেলার প্রাথমিক বিদ্যালয়ে কত সংখ্যক শিক্ষাক পদ শূন্য রয়েছে সেব্যাপের সংশ্লিষ্ট বিদ্য়ালয় পরিদর্শকদের কাছ থেকে রিপোর্ট নিয়ে জানাতে বলা হয়েছে ওই চিঠিতে। প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে […]
অজন্তা সেবা সদন নামক হাসপাতালের মহিলা হোস্টেলে এক অচেনা পুরুষের ঢুকে পড়া নিয়ে চাঞ্চল্য।
হুগলি, ১৫ আগস্ট:- আরজি করের ঘটনা নিয়ে সারা দেশ তোলপাড়ের মধ্যেই চুঁচুড়া অজন্তা সেবা সদন নামক হাসপাতালের মহিলা হোস্টেলে এক অচেনা পুরুষের ঢুকে পড়া নিয়ে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার দুপুরে তাঁকে হোস্টেলের চারতলায় একটি ঘর থেকে বেরোতে দেখেন হাসপাতালের কর্ণধার সঞ্জয় সিনহার স্ত্রী চম্পা সিনহা। অজানা-অপরিচিত লোকটির কথায় অসঙ্গতি ছিল। সে কখনও বলে সুজাতা ম্যাডাম নামক […]
কেন্দ্রের অনুমতির অপেক্ষায় আটকে আছে পূর্ব কলকাতার জলাভূমি রক্ষার পরিকল্পনা।
কলকাতা , ৩০ অক্টোবর:- কেন্দ্রের অনুমতির অপেক্ষায় আটকে রয়েছে পূর্ব কলকাতা জলাভূমি রক্ষার পরিকল্পনা। জীব বৈচিত্রের আঁতুড়ঘর ওই জলাভূমি সংরক্ষণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটি সুসংহত পরিকল্পনা গ্রহণ করেছে। ২০২৬ সালের মধ্যে তা বাস্তবায়িত করার কথা। কিন্তু রাজ্য সরকার নিজেদের ভাগের অর্থ দিয়ে দিলেও কেন্দ্রীয় সরকারি বরাদ্দ এখনো মেলেনি। ফলে আটকে রয়েছে জলাভূমি সংরক্ষণ প্রকল্পের […]











