হুগলি ,২৭ মার্চ:- নিজেরা ভিক্ষে করে দিন গুজরান করে। সমাজের চোখে এরা বাত্য। তবুও মানবিক চোখে COVID19 এর জেরে গৃহবন্দি দরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সিঙ্গুরের বৃহন্নলা পাখি সাউ। আজ সকালে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে এক লক্ষ এক হাজার টাকা দান করেন। সিঙ্গুর AXIS ব্যাঙ্কে ম্যানেজারের হাতে চেক তুলে দেন তিনি।
Related Articles
গুন্ডাগিরি নিয়ে দিলীপকে চরম হুঁশিয়ারি কল্যাণের।
হুগলি , ১৪ ডিসেম্বর:- বিজেপি দলটা গুন্ডা বাজদের দল, ওদের কাজ দাঙ্গা করা, গুন্ডাগিরি করা। আর ওদের ওই ক্ষ্যাপা ষাঁড়টা সকাল থেকে বেরিয়ে মানুষকে উত্তেজিত করে। তবে আমরা হিংসায় বিশ্বাস করিনা, আমরা সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করে এসেছি তাই তৃণমূলের আর এক নাম সংগ্রাম। তবে ওরা গুন্ডামি করতে এলে আমরা চুপ করে বসে থাকব না ক্ষ্যাপা […]
ধামসা মাদলের তালে তালে প্রচার করলেন চন্ডীতলার তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার।
হুগলি , ৩০ মার্চ:- ধামসা মাদলের তালে তালে আদিবাসী মহিলাদের নৃত্য সহযোগে চন্ডীতলার নৈটিতে ভোটের প্রচার করলেন চন্ডীতলা বিধানসভার কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার। এদিন তার জমকালো প্রচারে তিনি তুলে ধরলেন ১০ বছরের তৃণমূল সরকারের শাসনকালের রাজ্যের উন্নয়নের ফিরিস্তি। দীর্ঘ যাত্রা পথে মানুষের সঙ্গে কথা বলেন এবং বর্তমানে পশ্চিমবঙ্গের যে আমুল উন্নয়ন হয়েছে তা মানুষকে […]
আদালতের নির্দেশে নিষিদ্ধ বাজি আটকাতে মাঠে নেমেছে প্রশাসন।
কলকাতা , ৩০ অক্টোবর:- চলতি বছর কালীপুজো দীপাবলিতে সব রকমের বাজি নিষিদ্ধ করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের আদেশ শিরোধার্য করে বাজির ব্যবসা আটকাতে কোমর বেঁধে মাঠে নেমেছে প্রশাসন। রাজ্যের বিভিন্ন জায়গায় বাজির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। উদ্ধার করা হচ্ছে বিপুল পরিমাণ বাজি। কলকাতার স্ট্র্যান্ড রোড থেকে নিষিদ্ধ শব্দবাজি আটক করেছে এসএসপিডি। লরিতে করে এই বাজি আনার […]









