কলকাতা,২৫ মার্চ:- পুলিশের সাথে অভব্য আচরণ। গালিগালাজের পর ঝাঁপিয়ে পড়ে ইউনিফর্ম চেটে দিল এক তরুণী। ঘটনাটি ঘটেছে সল্টলেকের পিএনবি মোড়ে। অভিযুক্ত তরুণীর নাম শর্মিষ্ঠা দেবনাথ। বয়স ২৪ বছর।জানা গিয়েছে, লকডাউনের জন্য নাকা চেকিং করছিল পুলিস। তখন একটি অ্যাপ ক্যাবে পিকনিক গার্ডেন এলাকা থেকে ২ জন আসেন। পিএনবি মোড়ের কাছে গাড়িটিকে আটকানো হয়। কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, নিয়ম মেনে এগুলোই জিজ্ঞাসা করে পুলিস। ঠিক তখনই গাড়ি থেকে নেমে এসে অকথ্য ভাষায় পুলিসকে গালিগালাজ করে ওই তরুণী। এরপরই ওই তরুণী এক পুলিসকর্মীর ইউনিফর্ম ‘চেটে’ দেয়। তার গালে একটি ফোঁড়া ছিল। সেটি খুঁচিয়ে রক্ত বের করেও ইউনিফর্মে লাগিয়ে দেয়।সঙ্গে পুলিসকে উদ্দেশ করে ওই তরুণীকে বলতে শোনা যায়, ‘এই যে করোনা, এই যে করোনা !’ রাস্তার উপর পুলিসের সঙ্গে তরুণীর এহেন আচরণে হকচকিয়ে যায় অন্যরাও। মোবাইল বের করে ছবি তুলতে থাকে অনেকেএই ঘটনায় অভিযুক্ত তরুণী শর্মিষ্ঠা দেবনাথ (২৪) সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের মধ্যে রয়েছে ওই তরুণীর বন্ধু নির্মল বাল্মিকী (৩০) ও গাড়িচালক জাভেদ খান (৩৬)। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে মানুষের সচেতনতা।
Related Articles
অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার এক পুর কর্মীর।
সুদীপ দাস , ৩০ অক্টোবর:- অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার এক পুর কর্মীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়া থানার হুগলী ঘাট স্টেশনের সামনে। মৃতের নাম বাসুদেব কর্মকার(৫৪)। বাড়ি চুঁচুড়ার ২নম্বর কাপাসডাঙ্গার প্রাইভেট কলোনি এলাকায়। পাশ ফিরে শোওয়া অবস্থায় মৃতদেহের পাশেই ছিল একজোড়া চটি ও একটি জলের বোতল। পাশাপাশি একদলা রক্ত পরে রয়েছে। বাসুদেববাবু হুগলী-চুঁচুড়া পৌরসভার স্থায়ী কর্মী। শনিবার […]
নাম না করে শুভেন্দুকে কটাক্ষ দিলীপের।
পূর্ব মেদিনীপুর,১ মে:- সকালে প্রাতঃভ্রমণে সস্ত্রীক বেরিয়ে দিঘার সমুদ্র তটে প্রায় দু কিলোমিটার হাটলেন দিলীপ ঘোষ। স্থানীয় মানুষদের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পর্যটক সহ এলাকার মানুষজন দিলীপ ঘোষ কে নিয়ে ব্যস্ত হয় সেলফি তুলতে। দীঘার জগন্নাথ মন্দিরে আসা নিয়ে দিলীপ ঘোষ বলেন, আমি পার্টির নীতির বাহিরে করিনি, আপনারা […]
প্রকাশ্যে এইভাবে বলা ঠিক নয় , সুরজিৎ এর বক্তব্য প্রসঙ্গে পাল্টা দিলীপ।
হাওড়া, ১০ নভেম্বর:- বুধবার হাওড়ায় ছটপুজোর এক অনুষ্ঠানে এসে সুরজিৎ সাহার বক্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, পার্টির ভিতর কিছু হলে পার্টির ফোরামে বলা হয়। দলীয় কর্মীদের সমস্যা, বক্তব্য থাকতেই পারে। তবে তা বলার এবং সমাধানেরও জায়গা আছে। সবকিছু বাইরে বলার জিনিস নয়। শুভেন্দুর বক্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, যাই বলুন সর্বসমক্ষে তা বলার নয়। যদি […]






