প্রসেনজিৎ মাহাতো, ১ ডিসেম্বর:- অন্তঃসত্ত্বায় অনুষ্কা যা করলেন, তা দেখে চমকে উঠতে হয়। বিরাটের সাহায্য নিয়ে শীর্ষাসন। মাথা নীচে পা উপরে। পা দুটো ধরে রয়েছেন অনুষ্কা। সেই ছবি পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল। অনুষ্কা সাবধানতা মানতে দেওয়ালের সাপোর্ট নিয়ে এই আসনটি করেছেন। পোস্টে অনুষ্কা জানিয়েছেন, তাঁর ডাক্তার তাঁকে এই ধরনের যোগাসন করার পরামর্শ দিয়েছেন। তিনি প্রেগন্যান্সির আগেও যেভাবে সমস্ত যোগাসন করতেন, এখনও সেটাই করছেন। জানুয়ারিতে মা হচ্ছেন। চলতি বছরের অগাস্টেই সে কথা জানিয়ে ছিলেন তাঁরা। এবার শারীরিক ফিটনেসে বিশেষ জোর দেওয়ার বার্তা অনুষ্কার মুখে।
Related Articles
আনিস-কান্ডে হাওড়ায় বামেদের মিছিল।
হাওড়া, ৩ মার্চ:- আনিশ খানের হত্যার বিচার চাইতে হাওড়ার কাজিপাড়া থেকে পিলখানা পর্যন্ত বামফ্রন্টের উদ্যোগে মিছিল হলো। আনিশ খান হত্যাকান্ডের প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার মিছিল করে বামফ্রন্ট। উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্ট নেতৃবৃন্দ। Post Views: 524
রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার ৮৫ দশমিক ৮৬ শতাংশে পৌঁছেছে।
কলকাতা , ৯ সেপ্টেম্বর:- রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার ৮৫ দশমিক ৮৬ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় ২ হাজার ৯৬৭ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত এক লক্ষ ৬২ হাজার ৯৯২ জন করণা থেকে সংক্রমণ মুক্ত হলেন। অন্যদিকে এই সময় নতুন করে ৩ হাজার ১০৭ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত […]
বদল হল প্রাথমিক শিক্ষক পদে আবেদন জানানোর নিয়মের।
কলকাতা, ২২ অক্টোবর:- বদল হল প্রাথমিক শিক্ষক পদে আবেদন জানানোর নিয়মের। তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। এই বিজ্ঞপ্তিকে বলা যায় ভুল সংশোধন। পরীক্ষার আবেদন ফি সংক্রান্ত নিয়মে বদল আনা হয়েছে। নয়া বিজ্ঞপ্তিতে আবেদন ফি বেড়েছে কিছুটা। জেনারেল ক্যাটাগরির জন্য ২০০ টাকা, ওবিসি ক্যাটাগরির জন্য ১৫০ টাকা এবং এসসি, এসটি, বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য ১০০ […]










