পূর্ব বর্ধমান,২০ মার্চ:- করোনা ভাইরাসে মৃত্যুর কথা জানিয়ে, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে রাজ্যে প্রথম গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। পূর্ব বর্ধমানের মেমারিতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে অর্পিতা পাল নামে এক মহিলার মৃত্যু হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় একটি ফেক খবর পোস্ট করা হয়। যার জেরে জনমানসে প্রভাব পড়ে । স্থানীয় এক ব্যক্তি ইদ্রিস আলী দফাদার এর এই অভিযোগের ভিত্তিতে ডাক বিভাগে কর্মরত ব্যক্তি শম্ভুনাথ পান কে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির বাড়ি পূর্ব বর্ধমানের মুচিপাড়া এলাকায় । আগামীকাল তাকে পেশ করা হবে বর্ধমান আদালতে ।
Related Articles
অধিনায়ক বদল নাইটদের , নতুন অধিনায়ক ইয়ান মর্গ্যান
স্পোর্টস ডেস্ক , ১৬ অক্টোবর:- শুক্রবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে অধিনায়ক বদলে ফেলল কলকাতা নাইট রাইডার্স। দীনেশ কার্তিককে ছাঁটাই করে নতুন অধিনায়ক করা হল ইংল্যান্ডের বিশ্বজয়ী দলের অধিনায়ক ইয়ান মর্গ্যানকে। কেকে আরের তরফে অবশ্য দাবি করা হয়েছে, কার্তিক নিজেই মর্গ্যানের হাতে অধিনায়কের ব্যাটন তুলে দিয়েছেন। তবে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির যা ছাঁটাইয়ের অতীত ইতিহাস, […]
শ্রীরামপুর রেল লাইনের পাশ থেকে উদ্ধার বোমা, ঘটনাস্থলে বোম স্কোয়াড।
হুগলি, ১৫ সেপ্টেম্বর:- শ্রীরামপুরে রেল লাইনের পাশ থেকে বোমা উদ্ধার। একটি বালতিতে পাঁচটি বোমা রাখা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে চন্দনগর পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। খবর দেওয়া হয় সিআইডি বোম্ব স্কোয়াডকে। বোম্ব ডিসপোজাল টিম এসে বোমা সহ বালতি সরিয়ে নিয়ে যায়। হাওড়া বর্ধমান শাখার তিন নম্বর লাইনের পাশে আন্ডারপাশের কাছেই ছিল এই বোমা। তবে ট্রেন […]
কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সম্পর্কে জানতে এবার ওয়েবসাইট।
কলকাতা ২৬ মার্চ:- কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে অভিযোগ নিরসনে এবার নির্বাচন কমিশন এই সংক্রান্ত সমস্ত তথ্য ওয়েব সাইটের মাধ্যমে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সামনে তুলে ধরছে। ceowestbengal.nic.in-এই ওয়েবসাইটে প্রবেশের পর রুটমার্চ নামে একটি অংশে ক্লিক করলেই সবাই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সম্পর্কে জানতে পারেন। যদি কোনও ব্যক্তি বা দল মনে করেন কোনও নির্দিষ্ট জায়গায় রাজ্য […]








