হুগলি, ১৭ মার্চ :- উত্তরপাড়ায় বহুতলে আগুন।আজ রাত ১০ টার কিছু পরে আগুন লাগে।উত্তরপাড়া শিবতলা সম্মিলনী ক্লাবে থেকে কিছুটা দূরে বহুতলে এই আগুন লাগে।আগুন লাগে মিটার বক্সে।আগুন লাগার কারণে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।বহুতলের বাসিন্দাদের দাবি আচমকাই এক বিরাট কম্পনের আওয়াজ হয়।ঘর থেকে মুখ বাড়িয়ে দেখি আগুন জ্বলছে।চিৎকার করি,আসে পাশের লোক জন ও ফ্ল্যাটের অন্য লোকজন ছুটে আসে।আতঙ্কে ফ্ল্যাটের লোকজন ছোটাছুটি শুরু করে দেয়।তারপর আমরাই পাশের পুকুর থেকে জল তুলে এনে আগুন নেভানোর কাজ করি।উত্তরপাড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ আসে।দমকলে খবর দিই, দমকল বাহিনী সঠিক সময় চলে আসে।তাই বড়ো সরো দুর্ঘটনা থেকে আজ আমরা বাঁচলাম।ঘটনার খবর শুনে ছুটে যাই স্থানীয় কাউন্সিলর বুড়ো মুখার্জি তিনি বলেন মিটার বক্স থেকে আগুন লাগে।সঠিক সময় দমকল পুলিশ এসে আগুন নেভাতে সাহায্য করে।এলাকার মানুষ নিজেরাই আগুন নেভাতে হাত লাগায়।





