উলুবেড়িয়া,১৭ মার্চ::- প্রশাসনিক হস্তক্ষেপে স্থানীয় বাসিন্দা শাহরুখ মোল্লার ১৬ বছরের মেয়ের বিয়ে রোধ করা হয়। উলুবেড়িয়া বিডিও-র তৎপরতায় বন্ধ হল এক নাবালিকা ছাত্রীর বিয়ে। সোমবার রাতে বাগনান থানার ওলানপাড়ার কাজীপাড়ায় বাগনান-১ বিডিও সত্যজিৎ বিশ্বাস জানান এলাকাবাসীর মারফত তাঁর কাছে এই দশম শ্রেণীর ছাত্রীটির বিয়ের তোড়জোড়ের খবর পৌঁছয়। পাশের গ্রামের এক যুবকের সঙ্গে নবালিকাটির বিয়ের প্রস্তুতি চলছে এই খবর পাওয়া মাত্রই তিনি তাঁর দপ্তরের এক আধিকারিক ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হাফিজুর রহমানকে ওই এলাকায় পাঠান। পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস সঙ্গে সঙ্গে ওই এলাকার গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের নাবালিকার বাড়িতে যাওয়ার নির্দেশ দেন। সন্ধ্যার পর সকলে শাহরুখ মোল্লার বাড়িতে গিয়ে তাঁর নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ রাখতে বলেন। প্রথমে শাহরুখ মোল্লা এই বিষয়ে রাজি না হলে তাঁকে বুঝিয়ে বলা হয় যে ১৮ বছরের কম বয়সী মেয়ের বিয়ে দেওয়াটা দণ্ডনীয় অপরাধ। এরপর তিনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে মেয়ের বিয়ে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। তিনি অঙ্গীকার করেন যে মেয়ের আঠারো বছর বয়স হওয়ার পর তবেই তিনি তার বিয়ে দেবেন। আপাতত তাঁর মেয়ে পড়াশোনা করবে বলে তিনি জানান।
Related Articles
করাচি থেকে হ্যাক হুগলির শীতলা পুজোর ফেসবুক পেজ! থানার দ্বারস্থ পুজো কমিটি।
হুগলি, ৮ এপ্রিল:- হুগলির চুঁচুড়া কনকশালী নন্দীপাড়ার শীতলা পুজো কমিটির নামে একটি ফেসবুক পেজ চলে। যেটির এডমিন ছিলেন সুমন মালিক। ৯২ বছর ধরে ধূমধাম করে পুজো হয় কনকশালীতে। এবারও হয়েছে।গতকাল ভোগ খাওয়ানো হয়। পুজো কমিটির সদস্য সুমন মালিক জানান, গত পাঁচ তারিখ তারা দেখেন পুজো কমিটির ফেসবুক হ্যাক হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ মেটা’য় মেল করে তারা […]
বন্ধের মুখে সরকারি প্রাইমারি স্কুল।
উঃ২৪পরগনা, ২৬ নভেম্বর:- বন্ধের মুখে সরকারি প্রাইমারি স্কুল। আতঙ্কের ছাপ নৈহাটি বিধানসভার ৬ নম্বর বিজয়নগরের মহারাজা নন্দকুমার প্রাইমারি স্কুলে। বিগত তিন বছর ধরে চাঙর ভাঙতে ভাঙতে আজ বিপজ্জনক অবস্থায় পৌঁছে গেছে স্কুলের ক্লাস ঘরগুলি। বাধ্য হয়ে স্কুলের বিভিন্ন ঘর গুলি বন্ধ করে দিয়েছে শিক্ষক শিক্ষিকারা। জানা গিয়েছে, প্রশাসনিক শীর্ষকর্তাদের বিষয়টি দিনের পর দিন জানানো হলেও […]
দোলের দিন কাশ্মীরের রঙ লাল হলুদ।
অঞ্জন চট্টোপাধ্যায়,৯ মার্চ :- দোলের দিন কাশ্মীর এর রঙ লাল হলুদ । মিশন কাশ্মীর সফল ইস্টবেঙ্গল এর। কাশ্মীর এ গিয়ে তাঁদের ১-০ গোলে হারিয়ে লীগে দুই নম্বর এ উঠে এলেন তারা। ফলে কাল মোহনবাগান আই জল ম্যাচ জিতলেই আই লীগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। ডার্বি হয়ে যাবে কার্যত নিয়ম রক্ষার। এদিন জনি নেমে নিজেকে প্রমান করলেন। […]





