কলকাতা , ১৬ মে:- আগামী ২৮ শে মে জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়ে কেন্দ্রীয় সরকার এই রাজ্য সহ বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কে চিঠি দিয়েছে। ঐদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর সভাপতিত্বে সকাল এগারোটায় প্রস্তাবিত ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেওয়ার জন্য সব রাজ্যের অর্থমন্ত্রী এবং পদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য ২০১৭ সালের জুলাইতে জিএসটি চালু হওয়ার পরে প্রতি তিন মাস অন্তর একটি করে বৈঠক ডাকার সিদ্ধান্ত নেওয়া হলেও গত ১২ ই অক্টোবর এর পরে কোন বৈঠক না হওয়ায় অবিলম্বে কাউন্সিলের বৈঠক ডাকার আর্জি জানিয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র চলতি সপ্তাহের গোড়ায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন।
Related Articles
ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দুয়ারে ত্রাণ পৌঁছাতে পর্যালোচনা বৈঠকে আগামীকাল বসছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩০ মে:- ঘূর্ণি ঝড় ইয়াস এর ধাক্কায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ‘ দুয়ারে ত্রাণ ‘ পৌঁছে দিতে সোমবার পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব এইচ কে দ্বিবেদি, অর্থ সচিব মনোজ পন্থ, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ সংশ্লিষ্ট সব দপ্তরের সচিবরা। ঝড়ের পর চারদিন পেরিয়ে […]
চন্দননগরের আলোর শিল্পীদের অন্ধকারের কাহিনী।
সুদীপ দাস , ৭ সেপ্টেম্বর:- যে শহর ছিল আলোয় উজ্জ্বল সেই শহর আজ অন্ধকারে হাহাকার করছে। সংসার বাঁচাতে ঘরের বউ নেমে এসেছে রাস্তায়। চারচাকা গাড়ি চেপে ঘুরতে সে আজ মাছ বিক্রি করছে। একটা এলাকা সম্পূর্ণরূপে বদলে গেছে যা দেখলে ভাবাই যাবে না। কি ভয়ঙ্কর সর্বনাশ ডেকে নিয়ে এসেছে করোনাভাইরাস ও লকডাউনে। চন্দননগর বিখ্যাত ছিল তারা […]
নিয়মরক্ষার ম্যাচে জয় আয়ারল্যান্ডের , সিরিজ চ্যাম্পিয়ন ইংরেজরা ।
সৌরভ রায় , ৫ আগস্ট:- তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সুপার লিগের প্রথম সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছিল ইংল্যান্ড। তবে নিয়ম রক্ষার ম্যাচ হলেও , তৃতীয় একদিনের ম্যাচে বুক চিতিয়ে লড়াই করে এক অসাধারণ খেলা উপহার দিল আইরিশরা । বিশ্ব চ্যাম্পিয়ন ইংরেজদের বিরুদ্ধে বড় রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে জয় […]






