হুগলি,১৬ মার্চ :- করোনা ভাইরাস রোধে বিভিন্ন পদক্ষেপ নিলো কোন্নগর পুরসভার পুরপ্রধান।করোনা ভাইরাস রোধ করতে সোমবার কোন্নগর পুরসভার পুরপ্রধান কোন্নগরে বিভিন্ন জায়গায় জমায়েত না করতে অনুরোধ করতে শুরু করলো মানুষকে । এছাড়াও জমায়েত এড়াতে কোন্নগর পুরসভার তরফ থেকে কোন্নগর কফি হাউস থেকে শুরু করে রবীন্দ্রভবন বন্ধের নির্দেশ দিয়েছে । এছাড়াও কোন্নগর পুরসভার পুরপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জী কোন্নগরের মানুষকে সচেতন থাকার অনুরোধ জানান । এছাড়াও কোন্নগরের বিভিন্ন ক্লাব সংগঠনের কাছেও আবেদন জানানো হয় যাতে তারা এই মুহূর্তে বেশি জমায়েত হবে এমন প্রোগ্রাম না করেন।
পুরসভার পক্ষ থেকে কোন্নগরে মাইকিং করেও মানুষকে সচেতন করা হচ্ছে।এছাড়া কোন্নগরে বাইরের দেশ বা রাজ্য থেকে কোনো মানুষ এলে তাদের উপর নজর রাখছে পুরসভা । কোন্নগরের বিভিন্ন লজ গুলিতেও অনুরোধ জানানো হয়েছে যাতে তারা এই মুহূর্তে মানুষকে বোঝায় যে জমায়েত পূর্ণ কোনো প্রোগ্রাম না রাখতে। পুরপ্রধান বলেন করোনা ভাইরাস নিয়ে বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই , চিকিৎসকদের পরামর্শ মতো সচেতনতা অবলম্বন করলেই এই ভাইরাসকে এড়ানো যাবে।Related Articles
ভর্তি না হতে পেরে কোন্নগরের যুবকের মৃত্যু আরজি করে, সংবাদ মাধ্যমকে সূত্র করে দাবি কুণালের।
হুগলি, ৬ সেপ্টেম্বর:- চিকিৎসা না পেয়ে কোন্নগরের যুবকের মৃত্যু হয়েছে আরজি কর হাসপাতালে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কুনাল ঘোষ। আজ সন্ধায় মৃত যুবকের বাড়িতে যান কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস ও স্থানীয় কাউন্সিলর বাবলু পাল। স্বপন দাসের অভিযোগ বিনা চিকিৎসায় মর্মান্তিক মৃত্যু হয়েছে যুবকের। গরীব মানুষেরই অসুবিধা যাদের পয়সা আছে তাদের চিকিৎসার জন্য বেসরকারী হাসপাতাল […]
লোকালয়ে গোসাপ , শুরু ইটবৃষ্টি ! প্রকৃতিপ্রেমী চন্দনের হস্তক্ষেপে প্রানে বাঁচলো সরীসৃপটি !
সুদীপ দাস , ১১ জুলাই:- ঘড়ির কাঁটায় তখন প্রায় ১২টা। হঠাৎ করেই লোকালয়ে ঢুকে পরে একটি গোসাপ। সাধারনের আতঙ্ক কাটাতে তথাকথিত এলাকারই কিছু উদ্যোমী যুবক হিরো হওয়ার স্বার্থে শুরু করে ইটবৃষ্টি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় প্রকৃতিপ্রেমী চন্দন ক্লেমন্ট সিং। চন্দনের হস্তক্ষেপে উদ্ধার হয় গোসাপটি। তারপর গঙ্গাতীরে প্রকৃতির কোলে ছেড়ে দেওয়া হয় বিরল এই […]
মাধ্যমিকে অঙ্ক পরীক্ষা দিতে এসে বুকে ব্যথা। অসুস্থ পরীক্ষার্থীকে নিয়ে নার্সিংহোমে ছুটল পুলিশ।
হাওড়া,২৪ ফেব্রুয়ারি:- সোমবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। এদিন পরীক্ষা দিতে এসে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে হাওড়ার এক ছাত্র। পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে পড়া ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে পুলিশের উদ্যোগে দ্রুত বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। এদিন পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আচমকাই অসুস্থ হয়ে পড়েন সায়ন্তন লাহা নামের ওই মাধ্যমিক পরীক্ষার্থী। বুকে প্রচন্ড যন্ত্রণা হতে শুরু […]







