মালদা,১৪ মার্চ :- উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে জ্ঞান হারালো পরীক্ষার্থী।তড়িঘড়ি বিদ্যালয়ের তরফে ভর্তি করা হয় হাসপাতালে। দ্বিতীয় পরীক্ষার দিন ঘটনাটি ঘটেছে মালদার এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে। বর্তমানে মানিকচক গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী। জানা গেছে, ওই পরীক্ষার্থীর নাম সুষমা খাতুন। মথুরাপুর তিলক সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পড়েছে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে। তবে শনিবার পরীক্ষা শুরুর মিনিট কয়েক পরই পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে ছাত্রী।তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভর্তি করা হয় মানিকচক গ্রামীন হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছে দুর্বলতা থাকায় জ্ঞান হারিয়েছে ওই ছাত্রী। হাসপাতালে ছুটে আসে পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিক সহ পুলিশ কর্তারা। হাসপাতালেই পরীক্ষার জন্য ব্যবস্থা করা হয়েছে।তবে পরীক্ষা আর দেওয়া সম্ভব হয়নি তার। এপ্রসঙ্গে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক সুনন্দন মজুমদার জানান, পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে হয়ে যাওয়ায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।তবে অসুস্থায় পরীক্ষা দেওয়া আর সম্ভব হবে না।
Related Articles
টাকা দিয়ে টিকিট! শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর কল রেকর্ড ভাইরাল, তরজা রাম বামে।
হুগলি, ২৫ এপ্রিল:- শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শংকর বোসের একটি অডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। যে অডিওর সত্যতা যাচাই করা হয়নি। সেই অডিওতে কয়েকটি ফোন কল রেকর্ড রয়েছে। বিজেপি প্রার্থীর একজন অপরিচিত ব্যাক্তির সঙ্গে হিন্দিতে কথোপকথন রয়েছে তাতে। প্রার্থী হওয়ার জন্য কাউকে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে। দিল্লীতে নিয়ে গিয়ে সেই টাকা দেওয়া হচ্ছে অডিওতে […]
এক নজরে রাজ্যের গ্রাম পঞ্চায়েতের ফলাফল।
কলকাতা, ১১ জুলাই:- তৃণমূল জয়- ৩৭০২ এগিয়ে ৩১৬৭, বিজেপি জয়- ৬৭৩ এগিয়ে ৭৮২, Cpi জয়- ২ এগিয়ে ৪, Cpim জয়- ২৪১ এগিয়ে ৬২৭, Fb জয়- ৬ এগিয়ে ২০, কংগ্রেস জয়- ১০৭ এগিয়ে ২৪১, নির্দল জয়- ২১৭ এগিয়ে ২৩৯, অন্যান্য জয়- ১৩৭ এগিয়ে ৯১। Post Views: 424
আসন্ন রাজ্য বাজেটেই ১০০ দিনের শ্রমিকদের অর্থের সংস্থান করছে রাজ্য।
কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রীর ঘোষণা মত একশ দিনের কাজের শ্রমিকদের মজুরির যোগান দিতে আসন্ন রাজ্য বাজেটেই অর্থের সংস্থান করছে রাজ্য সরকার। পাশপাশি আবাস প্রকল্পের বঞ্চিতদের মাথার ছাদের ব্যবস্থা করারও সংস্থান থাকছে বাজেটে। কেন্দ্রের থেকে বাংলার প্রাপ্য ১ লক্ষ ২০ হাজার কোটি টাকারও বেশি। তার মধ্যে যেমন ১০০ দিনের মজুরির টাকা আছে তেমনি আছে আবাস যোজনার […]









