হাওড়া,১৬ ফেব্রুয়ারি:- হাওড়া পুরসভার টাইম কলের জলে মিলছে কেচো, বিছে সহ পোকামাকড়। ৩৯ নং ওয়ার্ডের নস্করপাড়ার ঘটনা। পুরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পরিশ্রত পানীয় জলের নামে অপরিশোধিত জল সরবরাহ করছে হাওড়া পুরসভা। এমনই অভিযোগে সরব হয়েছেন হাওড়া পুরসভা এলাকার ৩৯নং ওয়ার্ডের নস্করপাড়ার বাসিন্দারা। গত কয়েকদিন ধরে বিভিন্ন বাড়িতে যে জল সরবরাহ করা হচ্ছে তা ব্যাবহারের অযোগ্য বলে অভিযোগ উঠেছে। কেন্নো, কেচো, বিছে জোঁক সহ পোকামাকড় প্রায়শই চলে আসছে টাইম কলের জলের সঙ্গে। বাসিন্দারা কলের মুখে ছাঁকনি লাগিয়ে কোনওরকমে সেই জল শৌচালয় ও স্নানের কাজে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এলাকায় পানীয় জলের বিকল্প ব্যবস্থাও নেই।
যে কারণে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষ। এনিয়ে পুরসভার কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। স্থানীয় মানুষের অভিযোগ নজরদারি না থাকার কারণে পুরসভার উদাসীনতায় পানীয় জলের পাইপ লাইনের সঙ্গে কোনওভাবে মিশছে নর্দমার নোংরা জল। যে কারণেই এই সমস্যা। স্থানীয় বাসিন্দা কৃষ্ণা খাঁ বলেন, “জল থেকে জোঁক বেরিয়েছে প্রায় আট-ন’টার মতো। রোজ বিছে, কেন্নো পদ্মপুকুরের টাইম কলের জল দিয়ে বেরোচ্ছে। পাঁক পচা ঘোলা জল বেরচ্ছে। যেটা আমাদের খেতে হচ্ছে। আরো দু তিনটে বাড়ি থেকেই বেরিয়েছে। পুরসভা কোনও নজর দিচ্ছে না। আমরা পুরসভাকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”Related Articles
রাজ্যপালের পরিবর্তে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হবেন মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে।
কলকাতা, ২৬ মে:- রাজ্যপালের পরিবর্তে এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিধানসভার পরবর্তী অধিবেশনে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় আইনের একটি সংশোধনী আনা হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। পাশাপাশি শিক্ষামন্ত্রী জানান, শিক্ষায় সেরা রাজ্য হিসেবে এবার পশ্চিমবঙ্গ স্কচ পুরস্কারের জন্য মনোনীত […]
মারণ ভাইরাস এবার প্রাণ কেড়ে নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী মানিক মজুমদারের।
কলকাতা , ২ জানুয়ারি:- ফের করোনার থাবা হরিশ মুখার্জী স্ট্রীটে। মারণ ভাইরাস এবার প্রাণ কেড়ে নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী মানিক মজুমদারের। দীর্ঘ চার দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির অফিসের চাবি ছিল মানিক বাবুর জিম্মায়। স্মিতবাক, সদাহাস্যময় এই মানুষটি চিরকাল প্রচার এর অন্তরালে থেকে চুপচাপ নিজের কাজটুকু করে গেছেন। তৃণমূলের নেতাকর্মী থেকে সাংবাদিক […]
শ্বশুরবাড়ির নির্যাতনে ঘরছাড়া বধূ। অচৈতন্য অবস্থায় ওই গৃহবধূকে রাস্তা থেকে উদ্ধার করল বালি থানার পুলিশ।
হাওড়া , ৮ আগস্ট:- শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে ঘরছাড়া হয়েছিলেন উত্তর ২৪ পরগনার খড়দহের এক গৃহবধূ। এরপর পথ ঘুরে চলে এসেছিলেন হাওড়ার বালিতে । শনিবার লকডাউনের সকালে তাঁকে অচৈতন্য অবস্থায় বালি হল্ট বাস স্ট্যান্ডের কাছ থেকে উদ্ধার করেছে বালি থানার পুলিশ।বালি থানার মানবিকতায় আপাতত ওই মহিলাকে বাপের বাড়ির পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে । জানা […]







