তরুণ মুখোপাধ্যায়,১৪ মার্চ :- বাংলার গর্ব মমতা এই কর্মসূচির অন্তর্গত জলযোগে যোগাযোগ গত আট থেকে শুরু হয়েছিল আজ শনিবার তার শেষ দিনে বিভিন্ন বিধানসভার বিধায়করা সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়েছিলেন । চন্দননগর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন এদিন সাংবাদিকদের জানান যে তার বিধানসভা কেন্দ্রে মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় মানুষের কল্যাণে কাজগুলো সুষ্ঠভাবে রূপায়িত হয়েছে। এবং আগামী পুরসভার নির্বাচনে চন্দননগর পুরো নিগমে তৃণমূল কংগ্রেস আশাতীত ভালো ফল করবে। অন্যদিকে চাঁপদানি বিধানসভা কেন্দ্রে জলযোগে যোগাযোগ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব , বৈদ্যবাটি পৌরসভা পুরপ্রধান অরিন্দম গুই এবং পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ যাদব জানান ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে গঠিত হবার পর থেকে বাংলার উন্নয়নের জোয়ার এসেছে। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের মানুষ উন্নয়নের সুফল পাচ্ছেন। একটা মানুষ জন্মানোর থেকে মৃত্যু পর্যন্ত এই যে তার বেড়ে ওঠা ওঠার ক্ষেত্রে ন্যূনতম যা প্রয়োজন সেগুলির ব্যবস্থা করেছে মমতার সরকার। শিক্ষা ক্ষেত্রে যেমন উন্নয়ন হয়েছে তেমনি রূপশ্রী , কন্যাশ্রী , যুবশ্রীর মতো নুতন নুতন কর্মসূচি সফল ভাবে রূপায়িত হয়েছে। হুগলি লোকসভার সাংসদ লকেট চট্টপাধ্যায় তৃণমূলের এই জলযোগে যোগাযোগ কর্মসূচি কে কটাক্ষ করে বলেন এই দল সাংবাদিকদের সবথেকে বেশী সমালোচনা করে। তাঁরাই আজ সাংবাদিকদের সাথে জলযোগ করছে।Related Articles
দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেডকে চাঙ্গা করার ব্যাপারে উদ্যোগী হল রাজ্য সরকার।
কলকাতা, ২৫ জুন:- দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেডকে চাঙ্গা করার ব্যাপারে উদ্যোগী হল রাজ্য সরকার। জবরদখল সরিয়ে সংস্থার বাড়তি জমি বিক্রি করার পাশাপাশি রাজস্ব বাড়াতে ওই সংস্থার পুনরুজ্জীবন সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন। গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুত্ গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তিনি বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে ডিপিএল সংক্রান্ত সব ফাইল […]
অসুস্থ বাবাকে ঘরে তুলতে নারাজ ভাই , থানার দ্বারস্থ দিদি !
সুদীপ দাস, ১৭ অক্টোবর:- মেয়েকে পড়াশুনা শিখিয়ে বিয়ে দিয়েছেন। ছেলেকেও অনেক কষ্টে বড় করেছিলেন হরিদাস দত্তগুপ্ত। কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর জমানো টাকা সহ ছেলের সহযোগীতায় ঋন নিয়ে বাঁশবেড়িয়ার সুরকি মিলে বাড়ি কিনেছিলেন হরিদাসবাবু। ছেলের সহযোগীতায় ঋন হয়েছিল তাই বাড়িটি ছেলের নামেই কিনেছিলেন তিনি। সেটাই কাল হয়েছে হরিদাসের। বর্তমানে ছেলে সেই বাড়িতেই বাবাকে ঢুকতে দিচ্ছে […]
একসঙ্গে মদ্যপান করে স্ত্রীর প্রেমিককে গলা টিপে খুন, হাওড়া থেকে গ্রেফতার অভিযুক্ত।
হুগলি, ১৭ ফেব্রুয়ারি:- প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল দাদপুরের মহেশ্বরপুরের টায়ার ব্যবসায়ীর।তার দোকানে টায়ারের কাজ করাতে গিয়ে বন্ধুত্ব হয়েছিল দুজনের। শেখ সিকান্দার আলীকে গ্রেফতার করে খুনের কিনারা করল হুগলি গ্রামীন পুলিশ। পুলিশি হেফাজেতে চেয়ে অভিযুক্তকে আজ চুঁচুড়া আদালতে পাঠায় দাদপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যবসায়ীর নাম মহম্মদ নবী আলম আনসারী […]










