বাঁকুড়া,১৩ মার্চ :- বজ্রাঘাতে মৃত্যু হল বাবার, আহত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালে থেকেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিলেন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। বাঁকুড়ার সিমলাপালের জামিড্ডিহা গ্রামে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পর হঠাৎ বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির, একই আহত হয়েছে মৃতের মেয়ে সিমলাপাল মঙ্গলময়ী বালিকা বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী সন্ধ্যামণি মান্ডি। পুলিশ সূত্রে খবর মৃতের নাম মনোরঞ্জন মান্ডি। সিমলাপালের আর ডি হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর হঠাৎ বজ্রাঘাতে বাবা ও মেয়ে আহত হয়। উভয়কে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা মনোরঞ্জন মান্ডিকে মৃত বলে ঘোষণা করেন। সন্ধ্যামণির এখন চিকিৎসাধীন।
Related Articles
বাজি কারখানায় বিস্ফোরক সাপ্লায়ার মুন্না গ্রেপ্তার।
উঃ২৪পরগনা,১৩ জানুয়ারি:- নৈহাটির দেবকের বাজি কারখানায় বিস্ফোরক সাপ্লায়ার মুন্না সাউ গ্রেফতার । বীজপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।নৈহটি থানার পুলিশ অবৈধ বিস্ফোরক মজুদ রাখা মামলা ও অনিচ্ছাকৃত খুনের মামলায় ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠাবে। মুন্নাই ছিলো আসল পান্ডা।মধ্যপ্রদেশ থেকে সড়ক পথে দেবকের বাজি কারখানা গুলি তে বিস্ফোরক সাপ্লাই দিতো মুন্না।তাকে […]
সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর ।
কলকাতা, ১৫ ফেব্রুয়ারি:- কিংবদন্তীপ্রতিম সঙ্গীতশিল্পী, অমর সুরসাধিকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরতম শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯০ বছর। দশকের পর দশক ধরে তিনি তাঁর অবিস্মরণীয় কণ্ঠমাধুর্যের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর গাওয়া অসংখ্য গান সঙ্গীতপ্রেমীদের পছন্দের তালিকায় আজও শীর্ষে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১১ সালে’বঙ্গবিভূষণ’, ২০১২ […]
২৪শে প্রধানমন্ত্রী হিসেবে হুগলির তাঁতের শাড়ি পরেই লালকেল্লায় ভাষণ দেবেন মমতা- ঋতব্রত।
হুগলি, ৩ মে:- হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি-র উদ্যোগে চাঁপদানি পলতার ঘাট এলাকায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হল। এই সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ তথা রাজ্য আইএনটিটিইউসি-র সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এইদিন মঞ্চ থেকে জেলার বিভিন্ন ব্লকের দুই-একজন করে অবসরপ্রাপ্ত শ্রমিকদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অরিন্দম গুঁইন, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চাঁপদানির পুরপ্রধান সুরেশ […]








