তরুণ মুখোপাধ্যায় ,৭ মার্চ :- দলীয় নির্দেশ অনুযায়ী বাংলার গর্ব মমতা । ৭৫ দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয়ে গেছে ২ মার্চ থেকে। কর্মসূচি চলবে এই কর্মসূচি অনুযায়ী ৭৫০০০ এরও বেশী সংখ্যক দলীয় নেতা এবং তৃণমূল স্তরের কর্মী ১৫০০০ জনবসতিতে যাবেন এবং সারা বাংলায় প্রায় আড়াই কোটি মানুষের কাছে পৌঁছাবে। মানুষের সঙ্গে যোগাযোগ পুনর্জীবিত করে এই কর্মসূচির মূল লক্ষ্য হিসেবে আজ হুগলি জেলার রিষড়া , বৈদ্যবাটি , সিঙ্গুর , চন্ডীতলা , সহ জেলার প্রতিটি বিধানসভায় এই কর্মসূচি পালিত হয় রিষড়ায় আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় , বিধায়ক সুদীপ্ত রায় এবং রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র।
অন্যদিকে বৈদ্যবাটিতে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব , জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি এবং বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান কাউন্সিল সুবীর ঘোষ । চন্ডীতলায় সেখানকার বিধায়ক স্বাতী খন্দকার আজকের অনুষ্ঠানের সূচনা করেন। সেখানেও তৃণমূলের কর্মীরা উপস্থিত ছিলেন । এবং সেখান থেকে শপথ নেয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি দিয়েছেন তা তারা সফল করবেন । অন্যদিকে রিষড়ার সভায় সাংবাদিকদের ডাক্তার সুদীপ্ত রায় জানান আমরা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এই কর্মসূচিতে অংশ নেব। এর ফলে মানুষের সঙ্গে মানুষের কাছে পৌঁছানো যাবে। আসা করি আগামী বিধানসভা ভোটে এবং অন্যান্য যে নির্বাচন রয়েছে তাতে ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস। আজকে সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্র নাথ ভট্টাচার্য সিঙ্গুরের কর্মসূচির সূচনা করেন ।Related Articles
মালদা জেলা সংশোধনাগার থেকে এক বিচারাধীন বন্দীর দেহ উদ্ধার ঘিরে কে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে
মালদা , ১৭ মার্চ:- মালদা জেলা সংশোধনাগার থেকে রহস্যজনক অবস্থায় এক বিচারাধীন বন্দীর দেহ উদ্ধার করলো পুলিশ। বুধবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে জেলা সংশোধনাগারে। ঘটনার খবর পেয়ে বামনগোলা থানা এলাকা থেকে জেলা সংশোধনাগারে এসে পৌঁছায় মৃত বিচারাধীন বন্দীর পরিবার। মৃতের স্ত্রী’র অভিযোগ, তার স্বামীকে মারধর করার ফলেই মৃত্যু হয়েছে। যদিও এব্যাপারে সংশোধনের […]
বিধায়ক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে এবার বিধানসভায় সরব হলো বিজেপি।
কলকাতা , ৯ সেপ্টেম্বর:- দলের বিধায়ক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে এবার বিধানসভায় সরব হলো বিজেপি। উত্তর দিনাজপুরের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় বিজেপি আবারও সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। হেমতাবাদের এই বিধায়ককে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে বিজেপি পরিষদের সদস্যরা আজ বিধানসভার বাইরে আম্বেদকর মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান। উল্লেখ্য গত […]
কোচবিহার মেডিক্যাল কলেজে ও হাসপাতাল পরিদর্শন করলেন দিল্লির এমসিআই-এর তিনজনের প্রতিনিধিদল
কোচবিহার,২৭ নভেম্বর:- কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্তর পরিদর্শন করলেন মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার এক প্রতিনিধি দল। বুধবার ওই দলটি জেলা হাসপাতালের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এমজেএন হাসপাতাল মেডিক্যাল কলেজে উত্তীর্ণ হওয়ার পর এই প্রথমবার এমসিআই পরিদর্শন করল এই হাসপাতালটি। এদিন কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে আসেন দিল্লি থেকে তিন প্রতিনিধি দল। তারা […]






