হুগলি,৭ মার্চ :- শৈলেন্দ্র নাথ শর্মা নামে এক ব্যবসায়ীকে খুন করে সেফটি ট্যাঙ্কে ঢুকিয়ে দেয় তপন বাগ।মৃতদেহ ট্যাঙ্কে ফেলতে সাহায্য করে তার বাবা নিরঞ্জন ও সন্ধা বাগ। ২০০৮ সালের উত্তরপাড়া থানায় মামলা হয় সেই ঘটনায়।তদন্ত করে সি আই ডি।ব্যবসায়ীক শত্রুতা টাকা পয়সা লেনদেন নিয়ে গন্ডোগোলের জেরে ব্যবসায়ীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খুন করে বস্তা বন্দী করে চন্ডীতলার গোবরা এলাকায় একটি বাড়ির সেফটি ট্যাঙ্কে ফেলে দেয়।সেই ঘটনার তদন্তে নেমে সিআইডি তিনজনকে গ্রেফতার করে।আজ শ্রীরামপুর আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক মহানন্দ দাস মূল অভিযুক্ত তপন বাগকে ফাঁসির সাজা শোনান।অপর দুই অভিযুক্তকে যাবজ্জিবন সাজা ঘোষনা করেন। গত ২৭ শে জানুয়ারী চু্ঁচুড়া আদালতে বলাগড়ের একটি মামলায় দুই জনের ফাঁসির সাজা ঘোষনার পর এদিন শ্রীরামপুর আদালতে আবারও ফাঁসির সাজা হলো।
Related Articles
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ঢাকা কলকাতা বিমান চলাচল।
কলকাতা , ৯ নভেম্বর:- অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল ঢাকা কলকাতা বিমান চলাচল। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কলকাতা ফ্লাইট অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বিমানের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে বিমানের […]
স্কুল কলেজ ছুটিতে পড়াশোনার শূন্যস্থান পূরণ করার বার্তা রাজ্যের।
কলকাতা, ১৭ এপ্রিল:- গরমের মধ্যে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সুরক্ষিত রাখতে রাজ্যের সব সরকারি ও সরকার পোষিত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকেও তিনি অনুরোধ করেছিলেন এই বিষয়টি মেনে নিতে। আশঙ্কা ছিল মুখ্যমন্ত্রীর এই আর্জি বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানবে কিনা তা নিয়ে। কিন্তু সোমবার সকালে দেখা […]
স্ত্রীর মাথায় হাতুড়ির আঘাত স্বামীর , ঘটনাস্থলেই মৃত্যু স্ত্রীর।
হাওড়া, ২৮ ডিসেম্বর:- রাগের মাথায় স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত। ঘটনাস্থলেই মৃত্যু হলো স্ত্রীর। এদিকে, পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আটক করেছে অভিযুক্ত স্বামীকে। মঙ্গলবার সকালে হাওড়ার মালিপাঁচঘড়ার শ্রীরাম ঢ্যাং রোডে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সুইটি সাউ (২৮)। স্বামী শুভম সাউ (৩০)। শুভমবাবু নিজেরই অ্যাপ নির্ভর গাড়ি চালাতেন। সম্প্রতি আর্থিক […]








