পু:মেদিনীপুর,৫ মার্চ:- করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এই সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের এক বাসিন্দাকে। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তির নাম গোবিন্দ প্রসাদ সাউ (৪৫)। বাড়ি ভগবানপুর থানার বনমালীপুর গ্রামে। কোম্পানির ভ্রমনে তিনি ইন্দোনেশিয়া গেছিলেন দিন পনেরো আগে। ফিরেছেন দিন কয়েক হল। গত দুদিন জ্বর ও কাশিতে ভুগছিলেন এই গোবিন্দ বাবু। তাই বৃহস্পতিবার বিকেলে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের উদ্যোগে তাকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল কলকাতা। প্রথমে উনি যেতে রাজি হননি। পরে পুলিশ, স্বাস্থ্য দফতরের কর্মী ও প্রশাসনের লোকজন বোঝানোর পর অ্যম্বুলেন্সে চেপে সস্ত্রীক কলকাতার উদ্যেশ্যে রওনা হয়েছেন তিনি।
Related Articles
ক্ষমতার দম্ভ দেখালে মানুষ তাদের সরিয়ে দেয় – শুভেন্দু অধিকারী।
পূর্ব মেদিনীপুর , ৩ নভেম্বর:- আমাকে নেত্রী বললে আমি লড়াই করে দেব, আপনারা দেখেছেন ২০০৯ ছিলো ১৭২০০০ মার্জিন, ২০১৪ তা বেড়ে হয় ২৫০০০০। ক্ষমতার দম্ভ দেখালে তাদের মানুষ সরিয়ে দেয়, যেমনটা ২৩৫ এর হয়েছ। শুভেন্দু অধিকারীর আজকের এই মন্তব্য নিয়ে নতুন করে জল্পনা শুরু হলো। রাজনৈতিক মহলের ধারনা এই মন্তব্য এর পর বেশ কিছু পথ […]
বেসরকারি স্কুলগুলিতে ফ্রি নিয়ন্ত্রণে তৈরি হলো রেগুলেটরি কমিশন।
কলকাতা, ৭ আগস্ট:- রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে ফি নিয়ন্ত্রণের জন্য তৈরি হলোওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই কমিশন অনুমোদিত হল। এবার এটি বিল আকারে বিধানসভায় পেশ হবে। বিধানসভায় পাস হয়ে গেলে এটি রাজ্যপাল এর কাছে অনুমোদনের জন্য যাবে তিনি স্বাক্ষর করলে এই কমিশন আইন হিসেবে চিহ্নিত হবে। ঠিক হয়েছে কমিশনের মাথায় থাকবে […]
গুরুতর আহত মুখ্যমন্ত্রী, এসএসকেএম হসপিটালে ভর্তি।
কলকাতা, ১৪ মার্চ:- বাড়ির সামনে হাঁটতে হাঁটতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁকে এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাথায় সেলাই পড়ার সম্ভাবনা। Post Views: 337










