বীরভূম,২৫ ফেব্রুয়ারি:- দিল্লীতে সিএএ’র ঘটনার প্রতিবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল বলেন, “এতো বড় নেতা নয় ভাই, আমি গ্রামের ছেলে কৃষকের ঘরের ছেলে মাঠেঘাটে থাকি, দিল্লী কোন রাস্তায় যেতে হয় জানিনা, দিল্লীর কি রঙ তা জানিনা, আসলে আমার মন্ত্রীরাও জানে কি না সন্দেহ আছে!” বলে প্রতিক্রিয়া জানান।পাশাপাশি তিনি বলেন পৌরসভা নির্বাচনে কোনো চিন্তা ভাবনা করছি না , পৌরসভায় যা উন্নয়ন হয়েছে যারা চেয়ারম্যান আছে তারা চিন্তা করবে। আমরা একুশের বিধানসভা নিয়ে চিন্তা করছি।
Related Articles
সর্বস্তরের মানুষের মতামত নিয়েই পশ্চিমবঙ্গ দিবস পালনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।
কলকাতা, ২৯ আগস্ট:- সমাজের সর্বস্তরের মানুষের মতামত নিয়ে এবং বিধানসভায় সার্বিকভাবে আলোচনার পরেই রাজ্য সরকার পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নবান্নে ২০ জুনের বদলে অন্য কোনো দিন পৃথক পশ্চিমবঙ্গ দিবস পালনের উদ্যোগ নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে সর্বদল বৈঠক বসে। সেখানে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এ কথা ঘোষণা করেছেন […]
লিলুয়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার পরিবারের।
হাওড়া, ২৩ ডিসেম্বর:- লিলুয়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার পরিবারের। অভিযোগ, স্বামী ও শ্বশুর মিলে খুন করে দেহ সিলিংফ্যানে ঝুলিয়ে দেয়। মৃতার স্বামীর দাবি, মদ খাওয়া নিয়ে অশান্তি হলেও স্ত্রীকে মারধোর করেননি তিনি। সকালে ঘুম ভেঙে দেখেন তাঁর স্ত্রী সিলিংফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন। ঘটনার তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার […]
দাদা নয় , এবার স্যারের অনুগামী পোস্টারে চাঞ্চল্য সিঙ্গুরে।
হুগলি , ২৮ ডিসেম্বর:- শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর এবার সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছবি সহকারে ফ্লেক্স একাধিক ব্যানার পড়ল সিঙ্গুরের আনন্দনগর গ্রামে। তবে ব্যানারে দাদার অনুগামী বদলে লেখা,” আমরা স্যারের অনুগামী”। সিঙ্গুরের আনন্দনগর গ্ৰাম পঞ্চায়েতের সামনে, আনন্দনগর পার্টি অফিসে এবং রাস্তার ধারে একাধিক ব্যানার লাগিয়েছে রবীনবাবুর অনুগামীরা। বিভিন্ন জায়গায় বিধায়কের ছবি দেওয়া এই ব্যানার […]





