হাওড়া,২২ ফেব্রুয়ারি:- ফের রক্ষীবিহীন এটিএমের ভল্ট ভেঙে টাকা লুঠের ঘটনা ঘটল হাওড়ায়। লিলুয়ার মধ্য খালিয়া অঞ্চলের ওই এক বেসরকারি ব্যাঙ্কের এটিএম গ্যাস কাটার দিয়ে কেটে টাকা লুঠ করা হয় বলে জানা গেছে। প্রায় ২১ লক্ষ টাকা লুঠ হয়েছে বলে জানা গেছে। শনিবার সকালে খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ওই বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় পুলিশের তরফ থেকে। এটিএম পরীক্ষা করে দেখার পরই পরিষ্কার হয় ভল্ট থেকে ওই পরিমাণ টাকা খোওয়া গিয়েছে। ওই এটিএমের দোতলায় থাকেন বাড়ির মালিক। তিনি জানিয়েছেন, সম্ভবত শুক্রবার অধিক রাতে ঘটনাটি ঘটেছে। ওই এটিএমে কোনও রক্ষী থাকে না। সেই সুযোগকে কাজে লাগিয়েই দুষ্কৃতীরা গ্যাস কাটার দিয়ে ভল্ট কেটে টাকা লুঠ করে নিয়ে পালায়। লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। তদন্তে নেমেছে সিটি পুলিশের গোয়েন্দারা।তবে শহরে গত কয়েক মাসে একাধিক এটিএম থেকে লুঠের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
উল্লেখ্য, এর আগেও লিলুয়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে প্রায় ২৯ লক্ষ টাকা লুঠ হয়েছিল। আন্দুলে ৩টি এটিএম ভেঙে লুঠ হয়েছিল প্রায় ৪৫ লাখ টাকা। এবার লিলুয়ার খালিয়া মোড়ে অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুঠের ঘটনা ঘটল। এদিকে লিলুয়া এটিএম থেকে টাকা লুঠ প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অংশুমান সাহা বলেন, ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। লিলুয়া থানার পাশাপাশি হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ঘটনার তদন্ত করছেন। বেশ কিছু তথ্য-প্রমাণ ইতিমধ্যেই জোগাড় হয়েছে। এটিএমের ভিতর এবং বাইরেই শুধু নয়, পাশাপাশি নিকটবর্তী এবং দূরবর্তী এলাকায় বিভিন্ন সিসিটিভির ফুটেজ জোগাড় করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, এই এটিএম লুঠের ঘটনায় তিন থেকে চারজন যুক্ত ছিল। এরা চারচাকা গাড়িতে করে এসেছিল। একজন গাড়ি চালাচ্ছিল। বাইরে একজন রাস্তায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। এবং এটিএমের ভিতরে ঢুকেছিল দুজন। এদের সনাক্ত করার চেষ্টা হচ্ছে। পরিচয় জানার চেষ্টা চলছে। এর আগে গত কয়েক মাসে হাওড়ায় যে তিন-চারটি এটিএম থেকে টাকা লুঠের ঘটনা ঘটেছিল তার সমস্ত তথ্য জোগাড় করে তাতে কারা যুক্ত ছিল তাদের বিষয়ে তথ্যাদি সংগ্রহ করে এই ঘটনার সঙ্গে তারা যুক্ত ছিল কিনা সেগুলি সবই দেখা হচ্ছে। এই ঘটনার খুব তাড়াতাড়ি কিনারা হবে বলেই আমরা মনে করছি। প্রাথমিকভাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২১লক্ষ ২৪ হাজার ৫০০ টাকার মতো এটিএম থেকে লুঠ হয়েছে। এই দুষ্কৃতীদের খোঁজ চলছে।Related Articles
এবার আপডেটেড মিড ডে মিল চালু করার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।
কলকাতা , ৩ ফেব্রুয়ারি:- মিড ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মিলের জন্য যে পরিমান খাদ্য আগে বরাদ্দ ছিল সেই খাবার এবার বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্য স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে এ নিয়ে। সেখানেই বরাদ্দ খাবার বাড়ানোর কথা উল্লেখ করে জানানো হয়েছে। অনেকেই বলছেন সামনেই ভোট। […]
রাজ্যবাসীর সুস্থতা কামনায় পুজো মুখ্যমন্ত্রীর। ঝাড়গ্রামের কণকদূর্গা মন্দিরে।
ঝাড়গ্রাম , ৭ অক্টোবর:- চিল্কীগড়ের ঐতিহাসিক কনক দুর্গা মন্দির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ দেড় বছর পর ঝাড়গ্রাম সফরে এসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে ঝাড়গ্রামের ঘোড়াধরা স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক শেষে কনক দূর্গা মন্দিরে যান তিনি। প্রসঙ্গত প্রশাসনিক বৈঠক থেকে কনক দুর্গা মন্দির সংস্কারের জন্য 2 কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐতিহাসিক কনক দুর্গা […]
রাজ্যের ফুটবলের উন্নতিকল্পে আক্যাডেমি তৈরি করবে লা লিগা।
কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- রাজ্যের ফুটবলের উন্নতিকল্পে লা লিগা রাজ্যে একটি অ্যাকাডেমি তৈরি করবে। এজন্য আজ রাজ্য সরকারের সঙ্গে লা লিগার একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্পেনের মাদ্রিদে আজ ইউরোপের অন্যতম ফুটবল লিগ লা লিগার সভাপতি জাভিয়ের তেভাসের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, ভারত তথা বাংলার ফুটবলের উন্নতির জন্য একটি […]







