অঞ্জন চট্টোপাধ্যায়,৯ ফেব্রুয়ারি:- শতবর্ষ এ দাঁড়িয়ে অবনমন এর সামনে দাঁড়িয়ে টীম ইস্টবেঙ্গল । এই দলকে নিয়ে আশার বাণী দেখছেন না কেউ। তবে লাল হলুদ এর অনেক যুদ্ধ এর নায়ক ষষ্টি দুলে কিন্তু মনে করছেন এই ইস্টবেঙ্গল দল ঘুরে দাঁড়াবে। তিনি বলছেন , মানুষের জীবনে যেমন জোয়ার ভাটা আসে ইস্টবেঙ্গল দল এও তেমনি হয়েছে। তবে আমি বিশ্বাস করি এই দল ঘুরে দাঁড়াবে অবনমন হবে না। ভবিষ্যতে সোনার দিনও ফিরবে। কি খামতি দেখতে পাচ্ছেন এই দলে ? এই প্রশ্নের মুখে দাঁড়িয়ে ষষ্টি বলছেন , দেশীয় ফুটবলারদের সঙ্গে বিদেশী প্লেয়ারদের তফাৎ উনিশ বিশ। সেই চিমা, মজিদ এর মানের বিদেশি আসছে না। এই সময় দাঁড়িয়ে বিদেশি কোচদের রমরমা সময় তে কিন্তু দেশীয় কোচদের অভাব বোধ করছেন ষষ্টি। তিনি জানান , সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্য এরা ফুটবলারদের আবেগটা বোঝাতে পারতো কিন্তু এখন কার বিদেশি কোচরা তা পারছেনা। অন্যদিকে ইস্টবেঙ্গল আরেক এর প্রাক্তন তারকা চন্দন দাস যাকে দলের সঙ্গে নিযুক্ত করেছেন দেবব্রত সরকার। তিনি ইস্টবেঙ্গল দলের ভেতরের ব্যাপারে ঢুকতে না চাইলেও তিনি বলছেন, দল ঘুরে দাঁড়াবে ঠিক।
এর আগেও দল খারাপ সময় থেকে ঘুরে দাঁড়িয়েছে । পরের মরসুমে ইস্টবেঙ্গল ও মোহনবাগান এর যে আই এস এল খেলবে সে বিষয় নিয়ে চন্দন দাসের মন্তব্য, এর ফলে বাংলার তরুণ ফুটবলারদের পক্ষে আরো ক্ষতি হবে কিছু নির্বাচিত ফুটবলারই সুযোগ পাবে । তাই যদি ইস্টবেঙ্গল আর মোহনবাগান আই এস এল আর আই লীগ এক সঙ্গে খেলে তাহলে ভালো হবে। এদিন ডানকুনি সাতঘরা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে পঁচিশতম আমন্ত্রণ মূলক ফুটবল টুর্নামেন্টে হাজির ছিলেন ষষ্টি ও চন্দন। দশ হাজার এর বেশি মানুষ এদিন ফুটবল উপভোগ করেন জেলায় ফুটবল এর আগ্রহ নিয়ে খুশি এই দুই প্রাক্তন তারকা। এদিন ফাইনাল এ বাগুইহাটি স্পোর্টস লাভার্স ৩-০ হারিয়ে গোল এ হারায় বাকসা স্পোর্টিং ক্লাব কে।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কর্তা মানস রায় ,ডানকুনি পৌরসভার চেয়ারপার্সন হাসিনা শবনম , পূর্তের কর্মাধক্ষ সুবীর মুখোপাধ্যায়।Related Articles
৬৫ বছরের বৃদ্ধা মহিলা কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
পশ্চিম মেদিনীপুর,৩ ডিসেম্বর:- বেশ কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার বিস্তীর্ণ এলাকার বিজেপি তৃণমূল সংঘর্ষ উত্তপ্ত ছিল, এবার তার কাটতে না কাটতে ফের একবার বিজেপি ৬৫ বছরের বৃদ্ধ মহিলা কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, শুধু তাই নয় এই ঘটনার সঙ্গে স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ার যুক্ত রয়েছে এমনই অভিযোগ, এমনই এক ঘটনা […]
সাতসকালে গজরাজের দাপাদাপি বাকাদহ গ্রামে।
বাঁকুড়া , ১৩ মার্চ:- সাতসকালে দুটি গজরাজের দাপাদাপি দেখা গেল বাকাদহ গ্রামে। এতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।আজ ভোরে দ্বারকেশ্বর নদী পেরিয়ে জয়পুর বাসুদেবপুর জঙ্গল হয়ে সকালবেলায় ঢুকে পড়ে বাকাদহ স্কুলে। হাতির আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না জঙ্গল লাগোয়া জঙ্গলের গ্রামগুলিতে।গতকাল একটি দলছুট হাতি মেদিনীপুর জঙ্গল হয়ে জয়পুর জঙ্গলে প্রবেশ করে কিন্তু বন কর্মীদের তৎপরতায় […]
রেলবস্তি উচ্ছেদ করতে এলে আরপিএফের হাত কেটে ফেলারও নিদান কল্যাণের।
বাঁকুড়া, ৬ ডিসেম্বর:- পশ্চিমবঙ্গের রাজ্যপালকে বিজেপি পার্টি অফিসের ঝাড়ুদার বলে কটাক্ষ করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় রেলের বস্তি থেকে উচ্ছেদের প্রতিবাদ সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন রাজ্যপাল বিজেপি পার্টি অফিসে ঝাঁট দিতে যায়। একবার মুকুল ডাকল ছাঁট দিতে গেল, একবার দিলীপ ডাকল ঝাঁট দিতে গেল। আবার আবার মুকুল দিলীপরাও ঝাঁট দেয়। এবার যারা […]






