উঃ২৪পরগনা,৬ ফেব্রুয়ারি:- বিদায় মিস শেফালী । অতীতের নামী নৃত্যপটিয়সী ও ক্যবারে ড্যান্সার শেফালী চলে গেলেন ঘুমের দেশে । বয়স হয়েছিল ৭৭।উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পৌরসভা ৩৩ নম্বর ওয়ার্ডের কামারপাড়া অঞ্চলের বাসিন্দা আরতী দাস ভারতবর্ষে ক্যাবারে ডান্সের একটি সাড়া জাগানো নাম ছিলেন । তাঁর প্রয়ানে সমাপ্ত হল একটি অধ্যায় । পঞ্চাশের দশকে যখন বিদেশি সাদা চামড়ার মহিলারা ক্যাবারে ডান্স করতে সে সময় আরতী দাস মিস শেফালি নামে আত্মপ্রকাশ করেন ক্যাবারে ডান্সের দুনিয়ায়।
এমনকি ধীরে ধীরে পৌঁছায় ক্যাবারে ডান্স জগতের শীর্ষেও। থিয়েটার, যাত্রা, পাড়ার নাচ, স্কুলের নাচের অনুষ্ঠানের পর হঠাৎ একদিন জনতার হার্ট থ্রব হয়ে ওঠেন মিস শেফালী। সত্যজিৎ রায় পরিচালিত সিনেমায়ও তিনি কাজ করেছেন । বাংলা ও হিন্দি বহু চলচ্চিত্রেও অভিনয় করেছেন মিস শেফালী। তার অভিনিত সিনেমা গুলোর মধ্যে অন্যতম প্রতিদ্বন্দ্বী, প্রণাম কলকাতা, দো আনজানে, রোদন ভরা বসন্ত। আজ নিজের বাড়িতেই হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মিস শেফালির। একটি যুগের পতন। শূন্যতা নেমেছে বঙ্গ সংস্কৃতিবান মননে । শোকস্তব্ধ তাঁর গুণমুগ্ধ মহল ।Related Articles
জলই এখন নরক যন্ত্রনা হয়ে দাঁড়িয়েছে ডানকুনি মানুষের।
হুগলি, ২২ জুন:- বর্ষার শুরুতেই একতলা ছেড়ে দোতলায় বসবাস। দূর্গাপুজোর পর আবার দোতলা ছেড়ে একতলায় আসা। বর্ষা মানেই আতঙ্ক ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ডে। বর্ষার শুরু থেকে ফুলপ্যান্ট পড়া বন্ধ ডানকুনি পৌরসভার ১৫ নং ওয়ার্ডের দক্ষিণ স্টেশনপল্লী এলাকার নাগরিকদের। আক্ষেপের সুরে ব্যার্থতার দায় স্বীকার করেছেন ১৫ ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর কৃষ্ণেন্দু মিত্র। প্রায় ২৫ বছর ধরে এই […]
জমা না হওয়া বিজেপি প্রার্থীদের মনোনয়ন শুক্রবার, নির্দেশ কলকাতা হাইকোর্টের।
কলকাতা, ১৬ জুন:- পঞ্চায়েত ভোট নিয়ে হাই কোর্টের মঙ্গলবারের রায়ের কিছু অংশ পুনর্বিবেচনার আর্জি করেছিল রাজ্য। শুক্রবার আর্জি প্রত্যাহার করে নিল রাজ্য। প্রধান বিচারপতিকে জানান রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রত্যাহারের আর্জি মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার পুলিশ নিয়ে গিয়েও যে সব বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি শুক্রবার তাঁরা মনোনয়ন জমা দিতে পারবেন, নির্দেশ দিল […]
করোনা সংক্রমণে সরকারি হসপিটালে কোভিড শয্যা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকারের।
কলকাতা , ১৩ এপ্রিল:- রাজ্য সরকার করোনা সংক্রমণ মোকাবিলায় বিভিন্ন সরকারি হাসপাতালের কোভিড শয্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল গুলোতে আরও এক হাজার আটশো চব্বিশটি শয্যা বাড়ানো হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে এম আর বাঙ্গুর হাসপাতাল ২৭২টি, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল ৩৬০টি, বেলেঘাটা আইডি তে ১৫০ টি, চিত্তরঞ্জন ক্যান্সার […]







