হুগলি,৩ ফেব্রুয়ারি:- দিনেদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটলো চুঁচুড়ার চকবাজার দেবীপার্ক এলাকায়। চায়ের দোকানে বসে থাকা এক বৃদ্ধের হাত থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালালো দুই দুষ্কৃতি। খোয়া গেলো দু-দু’জনের পেনশনের টাকা। স্থানীয় সূত্রে জানা যায় চুঁচুড়ার চকবাজার এলাকার দুই ষাটোর্দ্ধ দুই বাসিন্দা তথা রাজ্য পূর্ত দপ্তরের প্রাক্তন কর্মী কেশব রক্ষিত ও সত্যজিৎ দত্ত প্রতি মাসের ন্যায় আজ ব্যান্ডেল বালি মোড়ে অবস্থিত এলাহাবাদ ব্যাঙ্ক থেকে পেনশন তুলে চকবাজার দেবী পার্কে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। কেশববাবুর কাছে থাকা ব্যাগে তাঁদের দু’জনের পেনশনের ৩০,০০০টাকা ছিলো। দুপুর তিনটে নাগাদ হঠাৎই একটি মোটর বাইকে দুই যুবক এসে কেশববাবুর হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। অভিযোগ পেয়ে চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থল খতিয়ে দেখে ঘটনার তদন্তে নামে।
Related Articles
পরবর্তী ভরা কোটালের আগেই ক্ষতিগ্রস্ত নদীবাঁধ সারাতে উদ্যোগী রাজ্য প্রশাসন।
কলকাতা , ১৩ জুন:- পরবর্তী ভরা কোটালের আগে ক্ষতিগ্রস্ত সব নদীবাঁধ যুদ্ধকালীন তৎপরতায় সারিয়ে তুলতে রাজ্য প্রশাসন উদ্যোগী হয়েছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের মোট ১৮০ কিলোমিটার নদী বাঁধের বহু অংশের ক্ষয়ক্ষতি হয়েছে। আগামী ২০ জুনের মধ্যে তার সব ধরনের মেরামতির কাজ শেষ হয়ে যাবে বলে রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র জানিয়েছেন। ইতিমধ্যেই ১৫২ কিলোমিটার নদী […]
ভাইপোকে বাঁচাতেই ইন্ডিয়া জোটে মুখ্যমন্ত্রী, সিঙ্গুরে বিস্ফোরক সেলিম।
হুগলি, ১ ডিসেম্বর:- প্রয়াত সিঙ্গুরের বাম নেতা সুহৃদ দত্তের স্মরন সভায় মহম্মদ সেলিম। সিঙ্গুরের কামরাঙ্গা ময়দানে এই স্মরণ সভায় বক্তব্য রাখবেন সেলিম। সিপিআইএম হুগলী জেলা কমিটির ডাকে আয়োজিত স্মরন সভায় উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য্য, হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, রাজ্য এস এফ আই সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ অন্যান্যরা। গত ৯ ই নভেম্বর […]
একগুচ্ছ দাবি নিয়ে ৪৮ ঘন্টার ধর্মঘটে ব্যাংক কর্মীরা।
সোজাসাপটা ডেস্ক,৩১ জানুয়ারি:- নিজেদের স্বার্থ সুরক্ষিত করার একগুচ্ছ দাবী সামনে রেখে শুক্র ও শনিবার 48 ঘণ্টার ধর্মঘটে সামিল ব্যাংক কর্মীরা। কর্মীরা অভিযোগ করছেন কেন্দ্রীয় সরকারের কাছে অনেক কিছু দাবি করেছিলেন ব্যাঙ্ক কর্মচারীরা। তাঁদের হুংকার ও অভিযোগ যে সরকার ও ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন গত আট বছর না করেছে দ্বিপাক্ষিক চুক্তি, না সুরক্ষিত করেছে ব্যাংক কর্মীদের ভবিষ্যৎ […]









