হুগলি,৩০ জানুয়ারি:- বাড়িতে বলে গিয়েছিল মানকুন্ডুতে পিকনিক করতে যাচ্ছি বন্ধুদের সংগে। কিন্তু ভদ্রেশ্বরের ঘটক বাগানের একাদশ শ্রেণীর ছাত্র অমন কুমার হরিজন আর বাড়ি ফিরল না।তার মৃতদেহ উদ্ধার হল চন্দননগর সরষে পাড়া থেকে।বাইকে করে বন্ধুদের সংগে পিকনিকে গেলেও কারা কারা গিয়েছিল অমনের বাড়ির লোকজন জানে না।রাত ১২ টা নাগাত সরষে পাড়ায় জি টি রোডের পাশে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় একাদশ শ্রেণীর ছাত্র অমনের।তার পরিবারের প্রশ্ন।মানকুন্ডু থেকে বাড়ি কাছে কিন্তু অত দুরে এই ঘটনা কি করে ঘটল।খুনের অভিযোগ করছে তারা।এ জন্য পুলিশের কাছে সি সি টি ভি ফুটেজ দেখার দাবি জানিয়েছে ছাত্রের পরিবার।ভদ্রেশ্বর থানার দ্বারস্থ পুলিশ তদন্ত শুরু করেছে।
Related Articles
করোনা আক্রান্ত সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ।
স্পোর্টস ডেস্ক , ১৬ জুলাই:- এবার করোনা আক্রান্ত হলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা তথা সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। গত কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বৌদি। আর এবার মহারাজের দাদার আক্রান্ত হওয়ার খবর সামনে এল। বুধবার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের করোনা রিপোর্ট পজেটিভ আসে। কয়েকদিন ধরে জ্বর হওয়ায় করোনা পরীক্ষা করান স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বুধবার রাতে […]
পরিযায়ী শ্রমিক হুগলিতে ফিরলেও করোনা মোকাবিলায় আশার কথা শোনাল জেলা প্রশাসন ।
হুগলি , ১৭ জুন:- লক ডাউনে ভিন রাজ্য থেকে কয়েক হাজার পরিযায়ী শ্রমিক হুগলিতে ফিরলেও করোনা মোকাবিলায় আশার কথা শোনাল জেলা প্রশাসন । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে শনিবার পর্যন্ত জেলা থেকে মোট ১২ হাজার ৮০৯ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিযায়ী শ্রমিক ও সাধারণ বাসিন্দা মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৭২১ জন।তবে আশার কথা এই […]
বি.গার্ডেনের গাছ খুঁজতে অ্যাপ আনল বিএসআই কর্তৃপক্ষ।
হাওড়া , ১০ অক্টোবর:- শিবপুর বোটানিক্যাল গার্ডেনের গাছ খুঁজতে এবার অ্যাপ আনল বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ( বিএসআই ) কর্তৃপক্ষ। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দ্রষ্টব্য বস্তু হল প্রাচীন বটবৃক্ষ। যেটি প্রায় ২৫০ বছরের প্রাচীন। গাছটির পরিধি ৩৩০ মিটার। বেড়াতে এসে এই প্রসিদ্ধ বটগাছ দেখতে চান সকলেই। কিন্তু তাঁদের গার্ডেনে এসে তা খুঁজতে সময় লেগে […]






