টানাহেঁচড়া করে পুরোহিতকে নিয়ে গিয়ে পুজা, ভাইরাল সেই ভিডিও।
Posted onAuthorkhaborsojasaptaadminComments Off on টানাহেঁচড়া করে পুরোহিতকে নিয়ে গিয়ে পুজা, ভাইরাল সেই ভিডিও।
কোচবিহার,২৯ জানুয়ারি:- আজ সরস্বতী পূজা। এই দিনে প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং ঘরে ঘরে সরস্বতী পুজো হয়। কিন্তু সকাল থেকেই উদ্যোক্তারা পুরোহিতের অপেক্ষায় থাকতে থাকতে যখন ধৈর্য হারা হয়ে পড়েছে। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল এক পুরোহিত তাকে এক প্রকার হাইজ্যাক করে কথায ভেবে শুরু হয় টানাহেঁচড়া। কে কার পুজো প্যান্ডেলে নিয়ে যাবেন পুরোহিত মশাইকে।আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনই আজব ঘটনা ঘটলো মাথাভাঙা শহরে। পুজো উদ্যোক্তা ও পুরোহিতের এই নাজেহাল অবস্থা দেখে মাথাভাঙার জনসাধারণ একপ্রকার হতভম্ব হয়ে পড়েছেন।
এদিন এবিষয়ে পুরোহিত সন্তোষ বাগচি জানান,
There is no slider selected or the slider was deleted.
এত পুজো কোথায় আগে গিয়ে পূজোর কাজ শেষ করব তা ভেবে পাচ্ছি না মাথা ঘুরে যাচ্ছে। সকলেই বলছে আমারটা আগে করতে হবে। তাই নিজে কথা দিয়েও কথা রাখতে পারছিনা। বাধ্য হয়ে এক পুজো উদ্যোক্তারা আমাকে টেনে হিঁচড়ে তাদের পুজো প্যান্ডেলে নিয়ে গিয়ে পুজো করান। পুজো উদ্যোক্তারা বলেন, আজকে পুরোহিতের আকাল পড়েছে, কয়েকজন পুরোহিতকে বলেছি কেউ সময় মতো আসছে না। উপস থাকতে থাকতে অঞ্জলি দিতে পারছি না। তাই বাধ্য হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল ওই পুরোহিত মশাই। অনিচ্ছাকৃত হলেও তাকে পুজো প্যান্ডেলে নিয়ে এসে পূজা-অর্চনা শুরু করলাম।
There is no slider selected or the slider was deleted.
There is no slider selected or the slider was deleted.
হুগলি , ১৭ জুন:- পোস্টার বিতর্কে এবার উলটপুরান। ভোটের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় দল বদলু দের বিরুদ্ধে পোস্টার পড়ছে, কোথাও বলা হচ্ছে গদ্দারদের নেওয়া চলবে না কোথাও বলা হচ্ছে বিশ্বাসঘাতক মীরজাফররা দূর হটো। এবার দেখা গেল অন্য ছবি। কোন্নগরে বিভিন্ন জায়গায় উল্টো পোস্টার পড়ল তাতে বলা হয়েছে বিশিষ্ট সাংবাদিক প্রবীর ঘোষাল তৃণমূলের […]
কলকাতা, ১৯ নভেম্বর:- আসন্ন রবি মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের ৭৬ লক্ষ কৃষককে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ সাহায্য করবে রাজ্য সরকার। ১৩ লক্ষ ৫৫ হাজারের বেশি নতুন উপভোক্তা এই মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা পাচ্ছেন বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। কৃষি দফতর সূত্রে খবর গত আগস্ট মাসে দুয়ারে সরকার শিবিরের এই […]
পশ্চিম মেদিনীপুর , ৬ অক্টোবর:- মঙ্গলবার খড়গপুরে প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই করলেন একাধিক প্রকল্পের ঘোষণা। এদিন প্রশাসনিক বৈঠক থেকেই ‘কর্ণগড় মন্দির সংস্কারের জন্য ১ কোটি টাকা ও খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের জন্য দিলেন ৫০০ কোটি টাকা। পাশাপাশি এদিন তিনি জানান, রাজ্যে ১০ কোটিরও বেশি মানুষ কে কুপনের মাধ্যমে রেশন দেবে রাজ্য সরকার। […]