কলকাতা,২৮ জানুয়ারি:- এবার মেলার থিম রাশিয়া। বইমেলায় এবারের ম্যাস্কট টিটো। রাশিয়ার বলশয় থিয়েটারের আদলে তৈরি করা হয়েছে ৫ নম্বর গেট। ৪ নম্বর গেটটি হয়েছে সংস্কৃত কলেজের আদলে। ১ নম্বর গেটটি হয়েছে সম্প্রীতি গেট। মেলায় হবে কলকাতা সাহিত্য উৎসব। ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মঙ্গলবার ৪৪ তম কলকাতা বইমেলার উদ্বোধন হল। ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন রাশিয়ার মন্ত্রী পর্যায়ের আধিকারিক ভ্লাদিমির গ্রিগোরিয়েভ, ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত কুদাসেভ নিকোলাই রিশাতোভিচ এবং কলকাতায় রাশিয়ান কনসাল জেনারেল অ্যালেক্সি ইদামকিন।
এছাড়াও ছিলেন রাশিয়ার কয়েকজনসাহিত্যিক, পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। উদ্বোধনের আগে রাজ্য পুলিশের স্টলটির উদ্বোধন করেন মমতা। সাহিত্য রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের লেখকরা এবারের সাহিত্য উৎসবে যোগ দিতে আসছেন। মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে একদিকে যেমন আলোচনা হবে বিদ্যাসাগর, নবনীতা দেবসেনকে নিয়ে, তেমনি আলোচনা হবে প্রয়াত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় এবং জহর রায়কে নিয়েও।Related Articles
কলকাতা থেকে দিল্লি প্রতিদিন সরাসরি উড়ান চালু হলো।
কলকাতা , ১৪ ডিসেম্বর:- আবার কলকাতা থেকে দিল্লি প্রতিদিন সরাসরি উড়ান চালু হলো। সেপ্টেম্বর থেকে অতিমারীর কারণে সপ্তাহে তিন দিন দিল্লি–কলকাতা উড়ান সপ্তাহে তিন দিন চলছিল। জুলাই মাস থেকে করোনা ভাইরাস সংক্রমণের কারণে দিল্লি, মুম্বই, চেন্নাই, পুণে, নাগপুর, আমেদাবাদ থেকে কলকাতায় সরাসরি উড়ান বন্ধ হয়ে যায়। সংক্রমণ ছড়ানো ঠেকাতে রাজ্য সরকারই কেন্দ্রের কাছে এই শহরগুলি […]
বছরের প্রথম দিনেই বিপুল পরিমাণ গাঁজা সহ আটক এক ব্যক্তি হাওড়ায়।
হাওড়া, ১৫ এপ্রিল:- বাংলা নববর্ষের প্রথম দিনেই শনিবার সকালে হাওড়ার কোনা এক্সপ্রেসের বেলেপোলের কাছে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল হাওড়া সিটি ট্রাফিক পুলিশ। জানা গেছে, দ্বিতীয় হুগলী সেতু ট্রাফিক গার্ডের অফিসাররা সন্দেহভাজন একটি গাড়িকে নাকা চেকিং চলার সময় বেলেপোলের কাছে আটকায়। ওই গাড়িটি তল্লাশি করতেই সেখান থেকে প্রায় ৩৫ কেজি গাঁজা উদ্ধার হয়। গাড়ি চালক […]
লকডাউন কে উপেক্ষা , মালদায় গ্রেফতার ১৪।
মালদা,৩০ এপ্রিল:- একদিকে গ্রীন জোন থেকে অরেঞ্জ জোন এ পরিণত হয়েছে মালদা জেলা এর ফলে জেলা পুলিশের মধ্যে তৎপরতা দেখা দিয়েছে লকডাউন কে সঠিকভাবে রূপায়িত করতে। এই উদ্দেশ্যেই আজ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এ তুলসিহাটা এলাকায় নাকা চেকিং শুরু করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এদিন আইসি সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচল গামি ৮১ নম্বর […]




