প্রদীপ সাঁতরা২৭ জানুয়ারি:- রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ৩০ ও ৩১ তারিখ সরস্বতী পুজোর ছুটি সঙ্গে সঙ্গে ২৯ তারিখ অর্থাৎ বুধবারও সরস্বতী পূজার কারণে ছুটি থাকবে সরকারি কর্মচারীদের। বুধবার অর্থাৎ ২৯ তারিখ সারাদিন পঞ্চমী থাকায় বেশিরভাগ জায়গাতেই সরস্বতী পুজো হবে সেইদিন এই কারণে মূলত ছুটি ঘোষণা মাননীয়া মুখ্যমন্ত্রীর।অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র যথাক্রমে ২৯ ,৩০ ও ৩১শে জানুয়ারি পরপর এই তিন দিনে সরস্বতী পূজার কারণে সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা।সপ্তাহের শেষে বিভিন্ন দপ্তরে থাকে শনি ও রবি ছুটি এই কারনে টানা ছুটি পেল সরকারি কর্মীরা অর্থাৎ২৯ তারিখ থেকে একেবারে দু তারিখ পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি কর্মচারীরা।
Related Articles
করোনা আবহে হয়নি বিশ্বকর্মার প্রতিমার অর্ডার ।
কোচবিহার , ১৫ সেপ্টেম্বর:- দীর্ঘ ৬ মাস ধরে মোকাবেলায় লকডাউন চলছে। তারেই মাঝে বেশ কয়েকটি উৎসব কেটে গেছে অনাড়ম্বরভাবে। আর তারপর বিশ্বকর্মা পুজা। মাত্র একদিন বাকি রয়েছে পুজার। এই বিশ্বকর্মা পূজা অনাড়ম্বরভাবেই হবে বলে ধারণা। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, যেহেতু করোনা চলছে, তাই অন্যান্য বছরের মতো এবছরও সে ধরনের বড় আয়োজনে কোন পুজো হচ্ছে না। ছোটমোটো […]
প্রশাসনের অনুমতি ছাড়াই রাস্তায় ব্যারিকেট দিল মাথাভাঙ্গায় , প্রতিবাদ করায় আক্রান্ত সাংবাদিক।
কোচবিহার , ২৮ জুলাই:- করোনা আবহের মধ্যে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটল মাথাভাঙায়। আজ মাথাভাঙার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় ওই ঘটনা ঘটে। আক্রমণের শিকার হন মাথাভাঙায় দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করে আসা বিশ্বজিৎ সাহা। ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়ে ইতিমধ্যেই মাথাভাঙা থানার সামনে অবস্থান আন্দোলন করছেন সেখানকার সাংবাদিকরা। জানা গিয়েছে, সাংবাদিক বিশ্বজিৎ […]
আজ থেকে বিভিন্ন হসপিটালে সেন্টিনাল সার্ভে শুরু করেছে সরকার।
কলকাতা, ২৭ এপ্রিল:- করোনা পরিস্থিতির গতিপ্রকৃতি আরও ভালোভাবে বুঝতে আজ থেকে রাজ্য সরকার বিভিন্ন হাসপাতালে সেন্টিনাল সার্ভে শুরু করেছে। এই পর্যায়ে ২৯ এপ্রিল পর্যন্ত এই সমীক্ষা চলব। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রোজ ২৩টি জেলা ও ৫টি স্বাস্থ্য জেলা থেকে ৪০০ করে, মোট ১২ হাজার নমুনা সংগ্রহ করে কোভিড পরীক্ষার জন্য পাঠানো হবে। এছাড়াও সত্যিই […]









