উঃ২৪পরগনা,২৫ জানুয়ারি:- আজ হালিশহরে ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীরা এনআরসি সি এ নিয়ে বাড়ি বাড়ি ক্যাম্পেইনিং করার সময় বিজেপি তৃণমূল কংগ্রেস কর্মীদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে সোমনাথ গাঙ্গুলী নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয় তাকে কল্যাণী যে এন এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা প্রসঙ্গে একে অপরের ওপরে দোষ আরোপ করে রাজনৈতিক চাপানউতোর জারি । বিজেপি কাউন্সিলর অশোক যাদব ও তৃণমূলের ব্যারাকপুরের অবজারভার সুবোধ অধিকারী ও বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায় তাঁদের দলীয় বক্তব্যের মাধ্যমে ঘটনাটির রাজনৈতিক কার্য কারণ ব্যাখ্যা করেছেন । ঘটনাস্থলে পুলিশ ফাঁড়ির পুলিশ ও পুলিশের বিশাল সংখ্যক পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
Related Articles
রবীন্দ্র সদনে তাপস পালকে শ্রদ্ধাজ্ঞাপন।
কলকাতা,১৯ ফেব্রুয়ারি:- বাস্তবের মাটিতে রুপোলি পর্দার নায়ক। পিছু পিছু দৌড়চ্ছেন অগণিত ভক্ত। স্রেফ চোখের দেখা দেখতে কাড়াকাড়ি। বুধবার তাপস পালের শেষযাত্রাতেও সেই চেনা ছবিটার ব্যতিক্রম ঘটল না। শুধু যেন বদলে গেল চিত্রনাট্য আর আবহ। প্রিয় নায়ককে এ দিন চোখের জলে বিদায় জানাল বাঙালি। মফসসল থেকে টলিউড। সেখান থেকে বলিউড ছুঁয়ে আসা। নায়ক হিসাবে একের পর […]
ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘট প্রত্যাহার।
হাওড়া , ৭ আগস্ট:- বেশ কয়েক দফা দাবিতে হাওড়ার মৌড়ীগ্রামে ইন্ডিয়ান অয়েল ডিপোয় ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের ডাকে ধর্মঘট চলছিল। এরফলে ইন্ডিয়ান অয়েলের যেখানে পেট্রোল পাম্প রয়েছে ( কলকাতা, হাওড়া, দুই ২৪পরগনা সহ নদীয়ার একাংশে ), সেখানে পেট্রোলের ঘাটতি দেখা দিয়েছিল। তাতে সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। জানা গেছে, শেষপর্যন্ত হাওড়ার মৌড়ীগ্রাম ইন্ডিয়ান অয়েলের ট্যাঙ্কার ধর্মঘট […]
পিকনিকে বচসার জেরে শ্যুটআউটের ঘটনা এবার হাওড়ার লিলুয়ায়।
হাওড়া,২৭ জানুয়ারি:- পিকনিকে বচসার জেরে শ্যুটআউটের ঘটনা এবার হাওড়ার লিলুয়ায়। গুলিবিদ্ধ যুবককে প্রথমে হাওড়া জেলা হাসপাতালে এবং পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন। আহত যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এদিকে এই ঘটনার জেরে লিলুয়া খালপাড় মনসাতলা ভেড়ি এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক অভিযুক্তের দোকানে আগুন লাগিয়ে দেন স্থানীয়েরা। পরে […]







