হুগলি,২৫ জানুয়ারি:- চন্দননগর হাসপাতালে অমানবিক চিত্র ধরা পড়ল এক মৃতদেহকে কেন্দ্র করে। সকালে চন্দননগর তেমাথায় বংগবিদ্যালয়ের সামনে এক ব্যক্তিকে রোয়াকে পড়ে থাকতে দেখে স্থানিয়রা তড়িঘড়ি রিক্সাতে উঠিয়ে চন্দননগর হাসপাতালের উদ্যেশ্যে পাঠিয়ে দেয়। রিক্সা চালক শ্যামল দাস প্রায় এক ঘন্টা ধরে ওই অপরিচিত ব্যাক্তিকে নিয়ে দাড়িয়ে থাকে। কিন্তু হাসপাতালের কোনো হেলদোল নেই। সাংবাদিকরা ওয়ার্ড মাস্টার তরুন বাবুকে এই ব্যক্তিকে ইমারজেন্সিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য বললে চলতে থাকে বাক বিতন্ডা।
তরুনবাবু জানায় এই কাজ তার নয়।এরপর পুলিশের মধ্যস্থতায় এমার্জেন্সিতে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। কেন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এ রকম ঘটনা ঘটল সে ব্যাপারে প্রশ্ন উঠতে শুরু করেছে।সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সংগে হাসপাতাল কর্তৃপক্ষের এ ধরনের আচরন মেনে মেনে নেওয়া যায় কি।এর কিছুক্ষন পর চলে আসে মৃত ব্যক্তির পরিবারের লোকজন ও প্রতিবেশিরা।হাসপাতালের এক কর্মী ও পরিবারের লোকেরা জানায় সকালে খুব ঠান্ডার জন্য এই ঘটনা ঘটল।মৃত ব্যক্তির নাম পাচু চক্রবর্তী বয়স ৭৬. বাড়ি দিনেমারডাংগায়।হাটখোলার এক আবাসনে রাতে সিকিউরিটির কাজ করে বাড়ি ফিরতে গিয়ে অসুর হয়ে পড়ে।পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে।Related Articles
করোনা পরিস্থিতিতে বেলুড় রামকৃষ্ণ মিশন সারদাপীঠের জগদ্ধাত্রী পুজোতেও এবার জনসাধারণের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত।
হাওড়া , ১৯ নভেম্বর:- করোনা অতিমারীর কারণে এবছর বেলুড় রামকৃষ্ণ মিশন সারদাপীঠের জগদ্ধাত্রী পুজোয় জনসাধারণের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। সকলকে অনলাইনে ইউটিউবে পুজো দেখার অনুরোধ জানানো হয়েছে। দীর্ঘ ৭৫ বছরের এই পুজো এবার হবে মা সারদার প্রার্থনা কক্ষে। নব্বইয়ের দশক পর্যন্ত এই কক্ষেই হত পুজো। তারপর থেকে প্রার্থনা কক্ষের পাশে কংক্রিটের বেদিতে হত […]
সিঙ্গুরে ধর্ষিতার পাশে রাজ্য বিজেপি সভানেত্রী অগ্নিমিত্রা পল।
হুগলি , ৬ জুলাই:- আমফান ঝড়ে ক্ষতিগ্রস্হ বাড়ির ছাউনির জন্য ত্রিপল চাইতে গিয়ে নিজের বাড়িতে ধর্ষিতা হল এক মহিলা। গত ১১ ই জুন দুপুরের ঘটনা । বোড়াই পহলমপুর গ্রাম পঞ্চায়েতের দিয়াড়া পহলমপুর গ্রামের ঘটনা। ঘটনায় মূল অভিযুক্ত এলাকার তৃনমূল নেতা রমেশ কোলের বিরুদ্ধে। ঘটনার পরের দিন থেকে অভিযুক্ত মুখ বন্ধ রাখার জন্য প্রাণনাশের হুমকি দেয় […]
বাঁকুড়ার প্রতাপপুরে মহাশ্মশান কালি মন্দিরে নবরাত্রির নব দুর্গা পুজো, কুমারী পূজো ও বিশ্বকল্যান যজ্ঞ।
বাঁকুড়া , ২৫ অক্টোবর:- বাঁকুড়া জেলার প্রতাপপুরের মহাশ্মশান কালি মন্দিরে নবরাত্রির নব দুর্গা পুজো ও বিশ্বকল্যান যজ্ঞ প্রতি বছরের ন্যায় এবছর হচ্ছে। এখানের মহালয়ার দিন থেকে নবমীর দিন পর্যন্ত যজ্ঞ করা হয়ে থাকে। এবছর মোট ৪২ দিন ধরে যজ্ঞ হচ্ছে। এখানের পুজোর বিশেষত এখানে মাদুর্গার ৯ টি রূপ শৈলীপুত্রী, ব্রহ্মচারিনী,চন্দ্রঘটা,কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রী, মহাগৌরি, সিদ্ধিদাত্রী […]








