হুগলি,২৫ জানুয়ারি:- স্কুলের দিনে সরকারি স্কুল বন্ধ রেখে স্কুলের মাঠে চলছে মেলা। শনিবার এই ছবি ধরা পড়লো কোন্নগরের কানাইপুরের বড়বহেরা স্কুলের মাঠে। স্কুল বন্ধ রেখে মেলা করার অনুমতি দেয়ার ঘটনায় স্কুল কতৃপক্ষের বিরুদ্ধে উঠছে প্রশ্ন। শুক্রবার থেকে স্কুলের মাঠে শুরু হয়েছে একটি মেলা,প্যান্ডেল করে ঘিরে ফেলা হয়েছে পুরো স্কুল। স্কুল বন্ধ রেখে কিভাবে মাঠে মেলা চলছে সেই বিষয় উঠতে শুরু করেছে প্রশ্ন। স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন যে আজ স্কুলে পিকনিক আছে তাই মেলার অনুমতি দেওয়া হয়েছে। প্রধান শিক্ষিকার এই বক্তব্যে উঠেছে প্রশ্ন, স্কুলের পিকনিকের জন্য কি সরকারি স্কুল বন্ধ রাখা যায় ?
এই বিষয় কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব জানান যে স্কুল বন্ধ রেখে স্কুলের মাঠে মেলা করা বেআইনি, আর পিকনিকের জন্য সরকারি স্কুল বন্ধ রাখা যায় না।পঞ্চায়েত বিষয়টি খতিয়ে দেখছে। বড়বহেরা স্কুলের প্রধান শিক্ষিকার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নবগ্রাম বিদ্যাপীঠ স্কুল ও হীরালাল পাল কলেজের পরিচালন সমিতির সভাপতি অপূর্ব মজুমদার ।তিনি বলেন স্কুল বন্ধ রেখে কোনো ভাবেই মেলা করতে দেওয়ার অনুমতি দেওয়া উচিত হয় নি, এটা বেআইনি।অপূর্ব বাবু আরো বলেন সামনেই মাধ্যমিক পরীক্ষা কিভাবে এত মাইক লাগিয়ে এলাকায় মেলা চলছে সেটা বোঝা যাচ্ছে না।Related Articles
নারদা , সারদা ও আইকোরকাণ্ডে শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতারের দাবি কুণালের।
কলকাতা , ১২ জানুয়ারি:- নারদা, সারদা ও আইকোরকাণ্ডে শোভন চট্টোপাধ্যায় কে গ্রেফতারের দাবি তুললেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে কুনাল দাবি করেন, আইকোরের অনুষ্ঠানে গিয়ে ওই সংস্থার হয়ে প্রচার করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। তাহলে কেন তাঁকে গ্রেফতার করা হবে না? তিনি জানান, নারদ তদন্তে শোভন চট্টোপাধ্যায়কে ছাড় দেওয়া হচ্ছে। নারদ, সারদা কাণ্ড ছাড়াও […]
হাওড়ার জগৎবল্লভপুরে কুপিয়ে খুন যুবক।
হাওড়া , ৬ আগস্ট:- হাওড়ার জগৎবল্লভপুরে কুপিয়ে খুন যুবক।এলাকায় চাঞ্চল্য। দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বচসা। পেঁপে গাছ কাটা নিয়ে গন্ডগোলের জেরে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয় ওই যুবককে। ঘটনায় আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। জগৎবল্লভপুরের ভূপতিপুরের ঘটনা। হামলাকারীরা পলাতক। মৃতের নাম অধীর রায়। বুধবার গভীর রাতে হাসপাতালে তার মৃত্যু […]
বড়দিনের সকাল থেকেই উৎসবমুখর বাঙালি। ভীড় বি.গার্ডেন, বেলুড় মঠে।
হাওড়া, ২৫ ডিসেম্বর:- বড়দিনের সকাল থেকেই উৎসবমুখর বাঙালি। ভীড় হয়েছে বি.গার্ডেন, বেলুড় মঠেও। আজ ২৫শে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন বড়দিন উপলক্ষে সকাল থেকেই ছুটির মেজাজে বাঙালি। হাওড়ায় শিবপুর বোটানিক্যাল গার্ডেন, বেলুড় মঠ থেকে শুরু করে বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলিতে মানুষের যথেষ্ট ভিড় চোখে পড়েছে। করোনা, ওমিক্রণ ভীতি কাটিয়েই মানুষ আবার উৎসবমুখর হয়েছেন আজ। সাবধানতা অবলম্বন করেই এই […]









