অঞ্জন চট্টোপাধ্যায়,২৩ জানুয়ারি:- চূড়ান্ত হল ইস্টবেঙ্গলের কোচের নাম ৷ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার ছেড়ে যাওয়া জুতোয় পা গলালেন মারিও রিবেরা। 31 মে পর্যন্ত দলের হেড কোচের দায়িত্ব সামলাবেন তিনি ।আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার শহর ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইস্টবেঙ্গলের তরফে নতুন কোচের নাম ঘোষণা করা হয়। প্রো-লাইসেন্স ডিগ্রিপ্রাপ্ত মারিও রিবেরা কামপেসিনো গত মরসুমে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার সহকারী হিসেবে কাজ করেছেন। ফলে বর্তমান ইস্টবেঙ্গল দল সম্বন্ধে তিনি জানেন এবং সকলের সঙ্গে পরিচিত । আলেয়ান্দ্রোর স্টাইল অব ফুটবল নিয়েও ওয়াকিবহাল তিনি ।
তাই নতুন কোচের দায়িত্ব পাওয়ার দৌড়ে করিম বেঞ্চারিফা, অ্যাশলে ওয়েস্টউড থাকলেও মারিও রিবেরা অনেকটাই এগিয়ে ছিলেন। কোয়েস কর্তাদের সঙ্গে সম্পর্ক ভালো রিবেরার।মূলত স্পেনের বিভিন্ন ক্লাবে হেড কোচের দায়িত্ব সামলেছেন । ইস্টবেঙ্গলের গত মরসুমের সহকারী কোচের দায়িত্ব সামলালেও আলেয়ান্দ্রোর ছক সাজানোর অন্যতম নেপথ্য কারিগর ছিলেন তিনি । তবে কবে দলের সঙ্গে যোগ দিচ্ছেন তা বলা হয়নি । চেষ্টা করা হচ্ছে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচর পরেই তাঁকে আনার ৷ তবে পয়লা ফেব্রুয়ারি কল্যাণী স্টেডিয়ামে ডাগ আউটে বসবেন সেটা প্রায় নিশ্চিত ।Related Articles
করোনা সচেতনতায় গানের মাধ্যমে প্রচার চালাচ্ছে শ্রীরামপুর থানা।
হুগলি,১৫ এপ্রিল:- করোনার মত মারণব্যাধি কে কিভাবে মোকাবিলা করা যায় কিভাবে এর বিরুদ্ধে লড়াই করতে হবে এই বার্তা নিয়ে শ্রীরামপুর শহরের মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিচ্ছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর থানার পুলিশ কর্মীরা । শ্রীরামপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ দিব্যেন্দু দাসের নেতৃত্বে হুগলির প্রাচীন শহর শ্রীরামপুরের এর বিভিন্ন এলাকায় তারা এই প্রচার চালাচ্ছেন গানের মাধ্যমে। আমরা […]
মদন মিত্র ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর নির্মীয়মান আবাসন থেকে তাজা বোমা উদ্ধার।
উঃ২৪পরগনা, ৩০ মার্চ:- কামারহাটি ষষ্টীতলায় গোপন সূত্রে খবর পেয়ে মদন মিত্রর ছায়া সঙ্গী ঘনিষ্ঠ মহম্মদ মুস্তাফা হোসেন ওরফে রিন্টু নামে এক তৃণমূল কর্মীর নির্মীয়মান আবাসন থেকে ৫টি তাজা বোমা উদ্ধার করল কামারহাটি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর কোনরকম প্রতিক্রিয়া দিতে চাননি। ঘটনার পর থেকে পলাতক তৃণমূল […]
ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত ৩ লঙ্কা ক্রিকেটার।
স্পোর্টস ডেস্ক, ৬ জুন:- ম্যাচ গড়াপেটার অভিযোগে শ্রীলঙ্কার অন্তত তিন জন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঘটনার কথা স্বীকার করে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ডুলাস আলাহাপেরুমা বলেছেন, “ক্রীড়া ক্ষেত্রে শৃঙ্খলা ও চারিত্রিক সততা কমে যাওয়ায় আমরা দুঃখিত।” কিন্তু এই তিন ক্রিকেটার প্রাক্তন নাকি বর্তমান, সেই বিষয়ে চুপ থেকেছেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে অবশ্য […]









