হাওড়া,১৮ জানুয়ারি:- নন্দীগ্রামে আর শুভেন্দুকে দাঁড়াতে হবে না। যে জায়গায় সিপিএম তৃণমূলকে আটকেছিল সে জায়গায় আপনারা আটকেছেন। দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে শনিবার সন্ধ্যায় হাওড়ায় এক অনুষ্ঠানে এসে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “উনি তো শুভেন্দুকে আটকানোর জন্য খড়গপুরে নিজে দায়িত্ব নিয়েছিলেন। নিজের সিটটা আগে বাঁচান। তারপর তো শুভেন্দুকে দেখবেন। ওনাকে (দিলীপ ঘোষ) তুলে ধরা সংবাদমাধ্যম এর কাজ হওয়া উচিত নয়।” দিনের পর দিন দিলীপ ঘোষের বিরুদ্ধে কেন তোপ দাগা হচ্ছে সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমরা উল্টো কচ্ছপকে সোজা করতে যাব কেন ?
টেবিলের উল্টো কচ্ছপ জানেন ? উল্টে দিন। খালি হাত-পা ছুঁড়বে। কিছু করবার নেই। আপনাদের মাধ্যম দিয়ে তাকে আবার উল্টে দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে যাতে আবার হাঁটতে পারে। হাঁটার কোনও ব্যবস্থা নেই। সংগ্রামের মধ্য দিয়ে বাংলার মানুষের উন্নয়নের মধ্য দিয়ে তাদের আবার আসতে হবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন।” অন্যদিকে, রাজ্যের গণতন্ত্র যাতে ঠিক রাখা হয় এই প্রসঙ্গে রাজ্যপালের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে পার্থবাবু বলেন, “আগে নিজের মাথাটা ঠিক রাখুন তাহলেই হবে।” উল্লেখ্য, এদিন হাওড়ার শরৎ সদনে হাওড়ার একটি স্কুলের শতবর্ষের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।Related Articles
যৌথ মঞ্চের সমাবেশ ও বাম ছাত্র সংগঠনের বিধানসভা অভিযান। ভোগান্তির আশঙ্কা, হাওড়ায়।
হাওড়া, ১০ মার্চ:- সংগ্রামী যৌথ মঞ্চের কলকাতায় সমাবেশ এবং বাম ছাত্র সংগঠনের বিধানসভা অভিযান আজ। ভোগান্তির আশঙ্কা, হাওড়ায় সকাল থেকেই তৎপর প্রশাসন। ডিএ এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আজ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কলকাতায় শহীদ মিনারে সমাবেশও রয়েছে তাদের। সমাবেশে যোগ দিতে হাওড়া থেকেও রওনা হবে মিছিল। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে হাওড়ায় মিছিল […]
ডাউন ব্যান্ডেল লোকালে ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা।
হুগলি, ২০ এপ্রিল:- পূর্ব রেল সূত্রে জানা গেছে ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল ব্যান্ডেল স্টেশন ছাড়ে ৮.২৮ মিনিটে। ট্রেনটি চুঁচুড়ার দু নম্বর প্ল্যাটফর্মে ঢোকে ৮.৩৪ মিনিটে। ট্রেন চালক দেখতে পান ট্রেনের তলা থেকে ধোঁয়া বেরোচ্ছে। ট্রেন দাঁড় করিয়ে দেন।যাত্রীরা নেমে পড়েন। কিছুক্ষন দাঁড়িয়ে থাকার পর ট্রেন ব্যান্ডেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে ৯.০৫ এর ডাউন ব্যান্ডেল […]
রাজবলহাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষ থামাতে লাঠিচার্জ।
হুগলি, ৬ এপ্রিল:-জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের রাজবলহাটে এদিন একটি বুথের বাইরে তৃণমূল এবং বিজিপির সমর্থকদের মধ্যে বচসার সৃষ্টি হয় । উভয় পক্ষই একে অপরের দিকে তেড়ে।এলাকায় তুমূল উত্তেজনার দেখা দেয়। তারপরে কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে। উভয় পক্ষকে তারা লাঠি উঁচিয়ে সরিয়ে দেয়। পরে তৃণমূল এবং বিজেপিএকে অপরের দিকে অভিযোগের তীর ছুড়েছেন। Post Views: 379








