হুগলি,১৩ জানুয়ারি:- ব্যাঙ্কের ভীতরেই ব্যাগ কেটে টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ায় ।সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে অপরাধীর খোঁজে পুলিশ। চুঁচু্ড়া আখনবাজার এস বি আই ব্রাঞ্চে আজ বারোটা নাগাদ পেনশান তুলতে যান পিয়ারাবাগানের বাসিন্দা বীনা চক্রবর্তী।সত্তরোর্ধ্ব বীনা দেবী কাউন্টার থেকে ২১ হাজার টাকা তুলে কাঁধে ঝোলানো লেদার ব্যাগে রাখেন।তারপর পাশবই আপডেট করার লাইনে দাঁড়ান।কিয়স্কে পাশবই আপডেট না হওয়ায় আবার কাউন্টারে যান। সেখানেই এক গ্রাহক দেখতে পান তাঁর ব্যাগ কাটা।বীনা দেবী দেখেন তার পুরো টাকাটাই খোয়া গেছে।
ব্যাঙ্ক ম্যানেজারকে জানালে ম্যানেজার থানায় অভিযোগ করতে বলেন।চুঁচু্ড়া থানায় অভিযোগ জানান বিদ্যুৎ দপ্তরের অবসর প্রাপ্ত কর্মি বীনা চক্রবর্তী।পুলিশ ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।দিনে দুপুরে ব্যাঙ্কের মধ্যে ব্যাগ কেটে টাকা চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।স্টেট ব্যাঙ্কের নিজস্ব নিরাপত্তা রক্ষী রয়েছে দুজন।তা সত্ত্বেও ব্যাঙ্কের ভীতর দুষ্কৃতিরা এই ধরনের কাজ করতে সমর্থ হচ্ছে।Related Articles
প্রতারণা থেকে সচেতনতা বৃদ্ধিতে “সাইবার পাঠশালা” হরিপালে।
হুগলি, ২৮ আগস্ট:- স্কুল পড়ুয়াদের মোবাইলে সাইবার প্রতারণা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির জন্য হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে হরিপাল থানার ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হয়েছে ” সাইবার পাঠশালা “। এই পাঠশালার উদ্বোধন করেন হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশীষ সেন। তিনদিন ধরে চলবে এই পাঠশালা। মোট 50 টি স্কুল প্রতিদিন তিনটি পর্যায়ে ট্রেনিং নেবে এই সাইবার পাঠশালা থেকে। […]
হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে রাজ্য সরকার ছুটি ঘোষণা করলেও সচল থাকল অর্থ বিভাগ।
কলকাতা, ৩০ মার্চ:- বুধবার হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করলেও সচল থাকল অর্থ বিভাগ। অর্থবর্ষ শেষ হওয়ার ঠিক আগের দিনটি বুধবার হওয়ায় জরুরি কাজের জন্য বিভিন্ন সরকারি দফতর ও ট্রেজারি-পে অ্যাকাউন্টস অফিসগুলিতে কিছু কর্মী-আধিকারিককে যেতে হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর জন্য আগেই নির্দেশিকা জারি করেছিল। প্রশাসনিক সূত্রে খবর, বর্ষ শেষের দিনগুলিতে বিভিন্ন সরকারি […]
ছেলের সঙ্গে খেলা, আর রহস্য রোমাঞ্চে মজে অনুষ্টুপ মজুমদার।
সৌরভ রায়,৮ মে:- দেশজুড়ে লকডাউন। ফলে ব্যাট হাতে মাঠে নেমে চার-ছয় হাঁকানো এখন অতীত। বাড়ির চার দেওয়ালেই এখন সীমাবদ্ধ জীবন। কবে আবার ময়দানের সবুজ ঘাসে নেমে প্রাণ খুলে নিশ্বাস নিতে পারবেন তা অজানা ক্রিকেটারদের। চন্দননগরের ছেলে হলেও, কলকাতার ফ্ল্যাটেই এখন স্ত্রী ও ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলার অভিজ্ঞ ব্যাটসম্যান অনুষ্টুপ মজুমদার। সিএবির ক্লাব […]










