হুগলি,১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্ম দিবস পালিত হচ্ছে বিশ্বজুড়ে।এ উপলক্ষে আজ ১২ জানুয়ারি ‘জাতীয় যুব দিবস’ পালন করলো রিষরা পৌরসভার উদ্যোগে ৩০তম রিষরা মেলার মঞ্চে । স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি তে মাল্যদান করে শ্রদ্ধা জানান পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র , উপপৌঢ়প্রধান জাহিদ হাসান খান,কাউন্সিলর মনোজ গোস্বামি,শুভজিৎ সরকার,চন্দ্রমনি সিং , অভিজিৎ দাস সহ অন্যান্য কাউন্সিলররা।পরে স্বামীজী কে স্মরণ করে সংগীত অনুষ্ঠানের ও আয়োজন করা হয়। রবিবাসরীয় রিষরা মেলার নবম দিনে মানুষের ভিড়ে অবরুদ্ধ হয়ে ওঠে রিষরা মেলা। সঙ্গীত অনুষ্ঠানের পাশাপাশি চলে খবর সোজাসাপটার কুইজ ।
Related Articles
বেসরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক করা হল।
কলকাতা, ২৬ অক্টোবর:- উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে গতকালই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। ২৪ ঘণ্টার মধ্যেই ব্যবস্থা গ্রহন করল রাজ্য স্বাস্থ্য দফতর। মঙ্গলবার অ্যাডভাইসরি জারি করে বেসরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক করা হল। এবার থেকে বেসরকারি হাসপাতালগুলিতে ভর্তির ক্ষেত্রে অন্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের কার্ডও বাধ্যতামূলক করা হয়েছে। একই নিয়ম বলবৎ করা হবে […]
আমাদের কর্মসূচিকে কপি-পেস্ট করেই তৃণমূলের নতুন কর্মসূচি দুয়ারে সরকার – লকেট চট্টোপাধ্যায়।
সুদীপ দাস, ২ ডিসেম্বর:- কলাপাতায় ডাল, ভাত, বেগুনবাজা দিয়ে দুপুরের আহার সারলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন হুগলির পান্ডুয়া ব্লকের সিমলাগর চাঁপাহাটি গ্রামে মতুয়া সম্প্রদায়ের শ্রী শ্রী হরিগুরুচাঁদ মিলন উৎসব উপলক্ষে স্থানীয় বিধান গাইনের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি। অভিনেত্রী সাংসদকে হাতের কাছে পেয়ে আনন্দে ফেটে পরেন এলাকাবাসীরা। ফুল-মালা দিয়ে সাংসদকে এদিন তাঁরা বরণ করে নেন। […]
রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় তৈরি হতে চলেছে সুস্বাস্থ্য কেন্দ্র।
কলকাতা, ১২ ডিসেম্বর:- গ্রামের পর এবার শহরাঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজাতে উদ্যোগী হল রাজ্য সরকার। আগামী ২০২৩-২৪ আর্থিক বছরে রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় এলাকায় মোট ৩৬৭টি পুর সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে। পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে এই খবর জানা গিয়েছে। এর মধ্যে হাওড়া ৩০টি, বিধাননগর ও আসনসোল ২০টি করে, বালি হব ১২টি, দুর্গাপুর ও শিলিগুড়ি […]








