ব্যারাকপুরঃ, ১১ এপ্রিল:- ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে গেল একটি কাঠের গোডাউন সহ তিনটি দোকান। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে বীজপুর থানার হাশিশহর চৌমাথা বাজার এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,এদিন ভোর রাতে ওই এলাকার একটি কাঠের গোডাউনে হটাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। দমকল কর্মীরা দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। যদিও ততক্ষণে কাঠের গোডাউন সহ তিনটি দোকান আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন রকম প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায় নি। তবে দমকলের প্রাথমিক অনুমান, সর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে দমকলের বিরুদ্ধে ঘটনাস্থলে দেরিতে আসার অভিযোগ উঠেছে।
Related Articles
এক গোলে হেরেও মাথা উঁচু করে মাঠ ছাড়লো সাংবাদিকরা।
হুগলি,২৩ ফেব্রুয়ারি:- হুগলি জেলা সাংবাদিক একাদশ বনাম উত্তরপাড়া থানার পুলিশ একাদশ এর মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হলো কোন্নগর নবগ্রামের ১ নম্বর স্কুল মাঠে।রবিবার সকালে এই প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। পুলিশ ও সাংবাদিকদের বছরের প্রত্যেক দিনই ব্যাস্ততার মধ্যে দিয়ে কাটে। খেলাধুলার সময় বের করা কঠিন হয়ে পড়ে কাজের মধ্যে। এরপরেও আজকের এই খেলায় দুই দলই […]
বহিরাগত প্রার্থীকে না মানার হুমকি দিয়ে পোস্টার রিষড়ার ২১ নম্বর ওয়ার্ডে।
তরুণ মুখোপাধ্যায়,১ মার্চ:- পৌরসভা ভোটের প্রার্থীর নাম এখনো ঘোষণা না হলেও রিষড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে কে প্রার্থী হবেন তাই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চাপান-উতোর শুরু হয়ে গেছে । ইতিমধ্যেই এলাকায় বেশ কিছু জায়গায় নাগরিক বৃন্দের নামে ফ্লেক্স লাগিয়ে বলা হচ্ছে রিষড়ার ২১ নম্বর ওয়ার্ডে এবারের নির্বাচনে কোন বহিরাগত প্রার্থী কে এলাকাবাসী মানবেন না । […]
বিজেপি যুব মোর্চার সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে হুগলিতে বিক্ষোভ কর্মীদের।
হুগলি, ২৮ জুলাই:- মহানাদ অঞ্চল বিজেপির যুব মোর্চার সহ সভাপতি অভিজিৎ মজুমদারকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করার প্রতিবাদে পোলবা থানার সামনে বিক্ষোভ ও বেশ কিছুক্ষণ পথ অবরোধ করল বিজেপি। নেতৃত্বে ছিলেন দলের হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার। এ দিন মিছিল করে থানার সামনে এসে বিজেপি কর্মী সমর্থকেরা। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল বিশাল পুলিশ […]









