উঃ২৪পরগনা,৭ জানুয়ারি:- হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার দুপুর একটায় ভাটপাড়া পুরসভায় আস্থা ভোট নিয়ে বৈঠক হল। এবারও বিজেপির কোনও সদস্য আস্থাভোটে হাজির ছিলেন না। ফলে আগের বারের মতো সেই ১৯-০ ভোটে ভাটপাড়ার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা পাশ করিয়ে নিল শাসকদল। জিতেই তৃণমূল কাউন্সিলররা ব্যারাকপুরের বিজেপি সাংসদ তথা ভাটপাড়ার প্রাক্তণ বিধায়ক অর্জুন সিংয়ের বিরুদ্ধে সরব হলেন। কড়া নিরাপত্তায় মঙ্গলবার ভাটপাড়ায় অনাস্থা ভোট হয়েছে। হাইকোর্টের নির্দেশে এদিন ভাটপাড়া পুরসভায় হাজির ছিলেন উত্তর ২৪ পরগণার জেলাশাসক ও ব্যারাকপুরের এসডিও।
ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পদস্থ আধিকারিকরা। এদিন বিজেপির পক্ষ থেকে চেয়ারম্যান সৌরভ সিং সহ কোনও কাউন্সিলর অনাস্থা বৈঠকে হাজির ছিলেন না। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই আস্থা ভোট ডাকার নির্দেশ দিয়েছে পুরপ্রধানকে। বৈঠকে কী হল তা মুখবন্ধ খামে বৃহস্পতিবার হাইকোর্টে জমা দিতে হবে জেলাশাসক চৈতালি চক্রবর্তীকে। এর আগে ২ জানুয়ারি অনাস্থা ভোটে তৃণমূল ১৯-০ ভোটে জয়ী হয়। সেইদিনই হাইকোর্টে মামলা করেন বিজেপি কাউন্সিলররা। বিচারপতি অরিন্দম সিনহার সিঙ্গল বেঞ্চ সেই বৈঠকের নোটিশ খারিজ করে চেয়ারম্যানের বিরুদ্ধে হওয়া ওই অনাস্থা বৈঠক খারিজ করে দেয়। সেই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করে তৃণমূল।Related Articles
এবার মায়ানমারের বন্দর ব্যবহার করে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে পণ্য পাঠানো হবে।
কলকাতা, ৪ এপ্রিল:- উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের অন্যান্য অংশের বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে বাংলাদেশের পর এবার মায়ানমারের বন্দর ব্যবহার করে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে পণ্য পাঠানো হবে। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই এই প্রক্রিয়া শুরু হবে বলে কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পিএল হরনাদ জানিয়েছেন। প্রথম পর্যায়ে কলকাতা তিন হাজার টন সিমেন্ট নতুন পথে উত্তর পূর্ব ভারতে […]
বন্যা দুর্গতদের মুখে হাসি ফোটাতে গনভাইফোঁটার উদ্যোগ আরামবাগ পৌরসভার।
আরামবাগ, ৬ নভেম্বর:- বন্যা দুর্গত মানুষদের মুখে শুভ ভাইফোঁটার দিনে হাসি ফোটাতে উদ্যোগ গ্রহন করলো আরামবাগ পৌরসভা। এদিন আরামবাগের হেলিপ্যাড প্রারঙ্গে বন্যা দুর্গত মানুষদের জন্য ভাইফোঁটার ব্যবস্থা করা হয়। এই সমস্ত বন্যা দুর্গত মানুষদের ভাইফোঁটা দিলেন আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার। শতাধিক বন্যা দুর্গত ভাইদের কপালে ভাইফোঁটা দেন সাংসদ। রীতি মেনে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের […]
পুরুষদের পাশাপাশি সমান তালে ঢাকের বোল তুলতে ব্যাস্ত আরামবাগের মহিলা ঢাকিরাও।
মহেশ্বর চক্রবর্তী, ১২ সেপ্টেম্বর:- পুরুষ ঢাকিদের পাশাপাশি সমান তালে ঢাকের বোল তুলতে দেখা যায় হুগলির আরামবাগ থেকে কয়েক কিলোমিটার দুরে অবস্থিত সালেপুরের মহিলা ঢাকিদের। একেবারে দ্বারকেশ্বর নদীর পাড়েই মহিলা ঢাকি পাড়া। প্রায় ১৫ টি পরিবারের মহিলারা ঢাক বাজানোর সঙ্গে যুক্ত। কিন্তু গত দুই বছর ধরে করোনা পরিস্থিতিতে চরম আর্থিক অনটনে দিন কাটছে তাদের। উৎসবের মরসুম […]











