হুগলি,৫ ডিসেম্বর:- নিয়ম মেনে বছরের প্রথম রবিবার সাঁওতাল খ্রীষ্টনদের ভিড় উপচে পড়লো ব্যান্ডেল চার্চে। শুধু বাংলা নয় বাংলার পাশাপাশি সারাদেশ তথা নেপাল, ভূটান থেকেও বহু আদিবাসী খ্রীষ্টানরা আজ মাদার মারিয়ার সাথে সাক্ষাৎ করতে রাজ্যের একমাত্র ব্যাসিলিকা ব্যান্ডেল চার্চে আসেন। চার্চ সংলগ্ন ডন বক্স স্কুল প্রাঙ্গনে সারাদিন তাঁরা প্রার্থনা করেন। সাঁওতালি ভাষায় তাঁদের এই বিশেষ উৎসবের নাম “পোগো মারিয়া ন্যাপাম পরব”। অর্থাৎ মাদার মারিয়ার সাথে তাঁদের সাক্ষাৎ। আজ এখানে এসে প্রার্থনা করলে সারাবছর তাঁদের ভালো কাটবে এটাই বিশ্বাস। প্রায় তিনদশক আগে বিশেষ এই উৎসবের সূচনা। বাংলা তথা দেশে অন্যান্য চার্চ থাকলেও চার শতাধিক বছরের পুরনো ব্যান্ডেল চার্চ সকলের থেকে বেশী জাগ্রত বলে তাঁদের বিশ্বাস। সেজন্যই ইংরেজি নববর্ষের প্রথম রবিবার সাঁওতাল খ্রীষ্টানরা এখানে ভিড় জমান। এদিন এই সম্প্রদায়ের প্রায় ৫০হাজার মানুষ এখানে প্রার্থনা করতে আসেন।
Related Articles
রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মেধাতালিকায় চতুর্থ হাওড়ার উৎসব বসু।
হাওড়া , ৭ আগস্ট:- রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হল। হাওড়ার উৎসব বসু মেধা তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। হাওড়ার বাঙালপাড়া ১ম বাই লেনের বাসিন্দা উৎসব বসু পড়ত কলকাতার সাউথ পয়েন্ট হাই স্কুলে। উৎসবের ইচ্ছে ভবিষ্যতে অ্যাস্ট্রো-ফিজিক্স নিয়ে পড়াশোনা করার। সে জানায় তার ফ্যামিলি খুব সাপোর্টিভ। রবিবার বা যে কোনও ছুটির দিন অতিরিক্ত সময় পেলেই […]
আইজলে নির্মীয়মান সেতু ভেঙে মৃত রাজ্যের ১৬ জন শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৩ আগস্ট:- মিজোরামের রাজধানী আইজলের কাছে বুধবার সকালে নির্মীয়মাণ রেল সেতু ভেঙে প্রাণ হারিয়েছেন রাজ্যের ২৪ শ্রমিক। পশ্চিমবঙ্গের মালদার রতুয়ার ১৬ জন রয়েছেন ওই তালিকায়। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাদের পরিবারকে দুলাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়ার জন্য রেলের কাছে দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। […]
২০২১ এর ভোট হবে সাম্প্রদায়িকের বিরুদ্ধে , মায়ের ইজ্জত বাঁচানোর ভোট , হাওড়ায় বললেন ত্বহা সিদ্দিকী।
হাওড়া , ৩০ জানুয়ারি:- “ভারত স্বাধীন হওয়ার পর থেকে যত ভোট হয়েছে তা হয়েছে উন্নয়নের নিরিখে ভোট। কখনো কংগ্রেস, কখনো বামফ্রন্ট, কখনো তৃণমূল বলেছে আমরাই উন্নয়ন করেছি। মানুষ যাকে মনে করে করেছে ভোট দিয়েছে। কিন্তু, এবার ২০২১এর ভোট হবে সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট। কি হিন্দু, কি মুসলমান আমরা যারা এই বাংলায় আছি, এই ভোট আপনার আমার […]







