অর্ণব বিশ্বাস,৪ জানুয়ারি:- এন,আর, সি নিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যান ব্যানার্জীর। কল্যানের কথায় অমিতের টাকে চুল গজাতে পারে, কিন্তু বাংলা থেকে একজন মানুষকেও হঠানো সম্ভব হবে না। পাশাপাশি তৃণমূলের এই সাংসদ অমিত শাহকে আরও কয়েকধাপ এগিয়ে বলেন তুমি কতটা মায়ের দুধ খেয়েছো, বাংলা থেকে একজনকে হঠিয়ে দেখাও। কল্যান বলেন অমিত শাহ তুমি একবার বাংলায় এসেছিলে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়ে গিয়েছিলে, ২০০২ থেকে ২০১৪ গুজরাটে তুমি যা করেছো সমস্ত মানুষের জানা আছে , অমিত শাহ তোমার লালচোখ তোমার মস্তানি এ বাংলা মেনে নেবে না।
রিষড়া মেলায় উদ্বোধনে এসে বলেন শ্রীরামপুর এর সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। নিজের জন্মদিনে তিনি ছিলেন স্বমহিমায় নিজের মেজাজেই। অত্যাধুনিক মঞ্চে বলিউডের নায়কের ভূমিকায় দর্শকদের সামনে প্রবেশ করেন। প্রথমে ফিতে কেটে মেলার দারুদ্ঘাটন করার পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৩০ তম রিষড়া মেলার শুভ সূচনা করেন। ৩৫০ টি স্টল থাকছে মেলায়।এ ছাড়া প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা। সমাধান অ্যাপের মাধ্যমে নাগরিকদের উন্নত পুর পরিষেবা দিতে চলেছে রিষড়া পুরসভা তারও উদ্বোধন করেন সাংসদ।ছিলেন বিধায়ক সুদীপ্ত রায়। ছিলেন জেলাপরিষদের কর্মাধক্ষ সুবীর মুখোপাধ্যায়,মনোজ চক্রবর্তী,দুই পৌরপ্রধান অরিন্দম গুঁইন,দিলীপ যাদব, পৌরপ্রধান বিজয় সাগর মিস্র,উপপৌরপ্রধান জাহিদ হাসান খান, কাউন্সিলর মনোজ গোস্বামী, শুভজিৎ সরকার,সন্ধ্যা দাস, শীতল ঘটক, কৌশিক মুখার্জী,তাপস সরখেল ,অভিজিৎ দাস সহ অন্যান্য কাউন্সিলর সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গরা।Related Articles
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন আরামবাগে।
আরামবাগ, ২৬ জুন:- রাজ্য জুড়ে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন। সেই মতো আরামবাগে থানার উদ্যোগে এদিন মাদক বিরোধী দিবস পালন হলো। এলাকার মানুষকে সচেতনতা করতে থানার উদ্যোগে একটি মিছিল হয়। মিছিলটি আরামবাগ শহর পরিক্রমা করে। মদক দ্রব্য সেবন থেকে সাধারণ মানুষকে বিরত রাখতে কেবল কঠোর আইন প্রয়োগ করলেই হবে না, এর পাশাপাশি সাধারণত মানুষকে সচেতন […]
সরকারি হসপিটাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ পর্ষদের বকেয়া ৪১ কোটি।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র গুলির বকেয়া বিদ্যুৎ বিল দ্রুত মিটিয়ে দিতে রাজ্যের স্বাস্থ্য দফতর জেলার স্বাস্থ্য অধিকর্তাদের নির্দেশ দিয়েছে। সম্প্রতি রাজ্য বিদ্যুৎ পর্ষদ বকেয়া ৪১ কোটি টাকার বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে স্বাস্থ্য দফতরকে চিঠি দেয়। তার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে। জানা গেছে জেলা গুলির মধ্যে […]
মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা ছাত্রীর।
হাওড়া , ১৬ জুলাই:- মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা করল এক ছাত্রী। মৃতার নাম মুন্নি সাহানি। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ের চাঁদমারিতে। আজ বুধবার মাধ্যমিকের ফলপ্রকাশের পর সে জানতে পারে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এরপরই সে মানসিক অবসাদে আত্মহত্যা করে। এ বছর তার পরীক্ষা পড়েছিল বালি নিশ্চিন্দা ঘোষপাড়ার একটি স্কুলে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। জানা […]




