হুগলি,৩১ ডিসেম্বর:- হাসপাতালে ডাক্তার দেখাতে এসে প্রতারকের খপ্পরে পরে সোনাদানা খোয়ালেন সত্তোরোর্দ্ধ এক মহিলা। বছরের শেষ দিন বেলা বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। প্রতারিত ওই মহিলার নাম গীতা মন্ডল(৭২)। বাড়ি চুঁচুড়া থানার কেওটা হেমন্ত বসু কলোনিতে। ঘটনাপ্রসঙ্গে জানা যায়, আজ ওই মহিলা একাই হাসপাতালের বহিঃর্বিভাগে ডাক্তার দেখাতে এসেছিলেন। আউটডোরের টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি।
হঠাৎ করেই দুই ব্যাক্তি এসে ওই মহিলাকে সড়িয়ে নিয়ে যান। তারা বলে একজন রাস্তায় ১লাখ আশি হাজার টাকা পেয়েছে ও নগদ টাকা নেবে না, আপনার কানের দুল জোড়া আর হাতের সোনা যব আছে দিয়ে দিন বলতে বলতেই একজন মহিলার কান ও হাত থেকে সোনা খুলে নিয়ে ওঁনাকে কাগজে মোড়া নোটের বান্ডিল ধরিয়ে চলে যায়। মহিলা সেই প্যাকেট খুলে দেখেন নোটের আকারে তারমধ্যে খবরের কাগজের বান্ডিল। সে সময়ই বুজতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এরপর এবিষয়ে তিনি চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন।Related Articles
চলতি সপ্তাহে টানা পাঁচ দিন বন্ধ থাকবে খিদিরপুর ফ্লাইওভার।
কলকাতা, ২৭ জানুয়ারি:- চলতি সপ্তাহ থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে খিদিরপুর ফ্লাইওভার। এমনটাই জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। মূলত স্বাথ্যপরীক্ষার জন্যই ফ্লাইওভার বন্ধ রাখা হবে। যার ফলে আরও একবার সমস্যার সম্মুখীন হতে হবে পথ চলতি সাধারণ মানুষদের। এই ৫ দিন এই ফ্লাইওভার ব্যবহারকারীদের ঘুর পথে গন্তব্যে পৌঁছতে হবে। কলকাতা পুলিশের তরফ থেকে একটি […]
২১শে জুলাইয়ের শহীদদের শ্রদ্ধা জানালেন রাজীব।
হাওড়া , ২১ জুলাই:- ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি হাওড়ায় বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন। এদিন তিনি পাকুড়িয়া সহ বালি রাজচন্দ্রপুর, বালি নিশ্চিন্দায় দলের শহীদ দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে শহীদ বেদীতে মাল্যদান করেন। পাশাপাশি হাওড়ার বালিতে ৫৩ নম্বর ওয়ার্ডে পুরসভার প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের শ্রমিক নেতা […]
আগামীকাল পাঞ্জাব থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি ট্রেন ব্যান্ডেল স্টেশনে আসছে।
সুদীপ দাস,১০ মে:- আগামীকাল পাঞ্জাব থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি ট্রেন ব্যান্ডেল স্টেশনে আসছে। করোনা আতঙ্কে লকডাউন পরিস্থিতিতে কাজ নেই তাই পরিযায়ী শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। বিভিন্ন জায়গায় শ্রমিকরা হেঁটে বাড়ি চলে যাচ্ছে। যার ফলে দুর্ঘটনার শিকার হয়েছে বহু শ্রমিক। সেই কথা চিন্তা ভাবনা করে সরকারি উদ্যোগে আগামীকাল ব্যান্ডেল স্টেশনে আসতে চলেছে তেরোশো কুড়ি জন […]







