হুগলি,৩০ ডিসেম্বর:- উত্তরের হাওয়ার দাপটে টানা কয়েকদিন ধরে জাঁকিয়ে পড়েছে শীত। কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা বাঙালীর। আর এই শীতের কথা মাথায় রেখে বস্ত্র বিপনীর দোকানদারেরা শীতবস্ত্র তোলা শুরু করে দিয়েছেন। উদ্দেশ্য শীতের পোষাক বিক্রি করে একটু লাভের মুখ দেখা। সেইমত চুঁচুড়ার প্রানকেন্দ্র ঘড়ির মোড় সংলগ্ন দোকান গুলি এখন শীতবস্ত্রে ঠাসা। সোয়েটার,
কার্ডিগান, মোজা, গ্লাভস, চাদর, জ্যাকেট প্রভৃতির পসরা সাজিয়ে বসেছে তাঁরা। স্থায়ী দোকানের পাশাপাশি চুঁচুড়ার ফুটপাথেও শীতের পসরা নিয়ে হাজির অস্থায়ী দোকানদারেরা। তবে শীত পড়লেও তাঁদের বাজার কিন্তু এখনও সেভাবে গরম হয়নি। ঘড়ির মোড়ের এক দোকানি মদন মিত্র বলেন দোকান তো ব্যাপক হারে বেড়েছে, তারউপর মাসের শেষ, মানুষের হাতে টাকা নেই দেখা যাক জানুয়ারিটা কেমন কাটে ? অন্যদিকে এক অস্থায়ী দোকানদার শরৎ হালদার বলেন যেটুকু বিক্রি হচ্ছে তা বেলার দিকেই সন্ধ্যা নামলে ঠান্ডায় আর সেভাবে কেউ বাইরে বেরোচ্ছে না। তাই সূর্য ডুবলেই বাজার ফাঁকা হয়ে যাচ্ছে।Related Articles
কেন্দ্রীয় দল হাওড়া জেলা হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখে গেলেন।
হাওড়া ,১০ জুন:- কেন্দ্রীয় দল হাওড়া জেলা হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখে গেলেন। বুধবার সকালে ওই দলের সদস্যরা জেলাশাসকের অফিসেও আসেন। সেখান থেকে আসেন হাওড়া জেলা হাসপাতালে। হাওড়া জেলা হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখেন তারা। এই মুহুর্তে হাওড়া জেলা হাসপাতালে কোভিড রোগীর চিকিৎসা না হলেও আগামী দিনে এখানে পরিকাঠামো থাকলে কি কি চিকিৎসা দেওয়া সম্ভব তাও খতিয়ে […]
জাল জন্ম শংসাপত্র দিয়ে পাসপোর্ট তৈরী করতে গিয়ে হুগলিতে ধৃত যুবক।
হুগলি, ২৬ এপ্রিল:- পুলিশ সূত্রে জানা গেছে, পাসপোর্ট তৈরীর জন্য শুক্রবার চুঁচুড়া পাসপোর্ট সেবা কেন্দ্রে যায় ওই যুবক। ডকুমেন্ট ভেরিফিকেশান করার সময় জন্ম শংসাপত্র দেয়। পাসপোর্ট অফিসের কর্মিদের সেই শংসাপত্র দেখে সন্দেহ হয়। জাল শংসাপত্র দিয়ে পাসপোর্ট তৈরী করতে এসেছে এক যুবক, পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে চুঁচুড়া থানায় খবর দেওয়া হয়। চুঁচুড়া থানার পুলিশ গিয়ে […]
বালিতে বিস্কুট কারখানায় আগুন।
হাওড়া, ১৭ নভেম্বর:- বালির হপ্তা বাজারের কাছে শ্রীচরণ সরণির একটি বিস্কুট কারখানায় বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মনে করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে কারখানার মধ্যে থাকা ডিজেলের ড্রামে। এরপর আগুন ভয়াবহ আকার নেয়। বালি থেকে দমকলের ৩টি ইঞ্জিন […]










