পুরুলিয়া,৩০ ডিসেম্বর:- বিজেপি মানুষে মানুষে ভাগ করছে। দিল্লি, লখনউয়ে তৃণমূলের দলকে ওরা ঢুকতে দেয়নি। কিন্তু ওরা এখানে এসে মিটিং-মিছিল করছে।এখানে সবাই একসাথে বাস করে। স্বাধীনতার এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা নাগরিক। এভাবে কোনও সরকার চলে না। এরা ছাত্রদেরও ভয় দেখাচ্ছে। কাউকে কথা বলতে দেবে না, এটা কেমন গণতন্ত্র।সোমবার পুরুলিয়ায় বিরোধী মিছিলের আগে এই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, এনআরসি করে ভারত থেকে মানুষকে তাড়ানোর চক্রান্ত চলছে। সবাইকে বলব, জোট বাঁধুন। তৈরি হন। বিজেপিকে একা করে দিন। আপনাদের মাথার উপর ছাদ যেন কেউ কেড়ে না নিতে পারে, সেজন্যই আন্দোলন। এখানে কারও অধিকার কেড়ে নিতে পারবে না।এদিন তিনি পুরুলিয়ায় মিছিল করলেন।পুরুলিয়ায় গ্রীষ্মকালীন জলকষ্টের থেকে রেহাই পেতে ইতিমধ্যেই পিএইচই এবং ক্ষুদ্র সেচ দপ্তরকে কাজে নেমে পড়তে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । অন্যদিকে দলীয় বিধায়ক দের জনসংজোগ এর ওপর গুরুত্ব দিতে বলেছেন মমতা। বিধায়কদের দিয়ে ইতিমধ্যেই এন আর সি বিরোধী অবস্থানে নামিয়েছেন টিএমসি সুপ্রিমো। এবার পুরুলিয়ার ক্ষেত্রে বিজেপি রুখতে সেই বিধায়ক দের ই দায়িত্ব দিলেন মমতা।। ৩ তারিখে মিছিল করবেন শিলিগুড়িতে।Related Articles
জমা জল থেকে শহরবাসীকে মুক্তি দেওয়াকেই ইস্যু করে পুরভোটের ময়দানে শাসক বিরোধীরা।
হুগলি, ২৫ ফেব্রুয়ারি:- একবার বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পরে ডানকুনি পুরসভার বিস্তৃর্ণ ওয়ার্ড। জমা জলের যন্ত্রনায় ভুক্তভোগী শহরবাসীকে মুক্তি দেওয়াকেই ইস্যু করে পুরভোটের ময়দানে প্রচারে ঝড় তুলেছে শাসক বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ডানকুনিতে জলাশয় বুজিয়ে রেল কারখানা নির্মান করে। সেই কারণেই শহরের জল নিকাশি থমকে গিয়েছে বলে দাবি সিপিএমের। অন্যদিকে তৃণমূলের দাবি কর্মসংস্থানের কারণেই […]
হাইকোর্টের নির্দেশ মতো পুজো মন্ডপ থেকে ১০ মিটার দূরে ব্যারিকেট করে দিল সল্টলেক বিজে ব্লক পুজো কমিটি।
কলকাতা , ২১ অক্টোবর:- হাইকোর্টের নির্দেশ মতো পুজো মন্ডপ থেকে ১০ মিটার দূরে ব্যারিকেট করে দিল সল্টলেক বিজে ব্লক পুজো কমিটি। সল্টলেকের বিজে ব্লকের পুজো এবার জমিদার বাড়ির নাট মন্দিরের আদলে করা হয়েছে। এবার ৩৭ বছরে পড়ল বিজে ব্লকের পুজো। সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনেই পুজোর তোড়জোড় করা হচ্ছিল এমনটাই জানান পুজো উদ্যোক্তারা। মানুষের সঙ্গে […]
নতুন বছর থেকে বস্ত্রশিল্পে জিএসটি পাঁচ শতাংশ থেকে বেড়ে বারো শতাংশ হচ্ছে।
কলকাতা, ২৪ ডিসেম্বর:- আগামী ১ জানুয়ারি থেকে বস্ত্রশিল্পে জিএসটির পরিমাণ ৫ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ১২ শতাংশ। এই সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল। মুখ্যমন্ত্রীর প্রধান মুখ্য অর্থ উপদেষ্টার অমিত মিত্র, অভিযোগ করেছেন এর ফলে সারা দেশ জুড়েই বস্ত্রশিল্প বিপুল ক্ষতির মুখে পড়বে। শুক্রবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই সিদ্ধান্ত খুবই বিপজ্জনক। ৭ শতাংশ জিএসটি বেড়ে গেলে দেশ […]





