হুগলি,২৮ ডিসেম্বর:– চন্দননগর উপসংশোধানাগারে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল প্রসাশনিক মহলে।গৃহবধু হত্যার অভিযোগে ৩০ ১১ ১৯ তারিখে গ্রেফতার হয়েছিল সিংগুর গোবিন্দপুরের শ্বশুর স্বামী শাশুড়ী ও দেওর।এদের বিরুদ্ধে সিংগুর থানায় অভিযোগ দায়ের হয়।কেস নং ৩৬১/১৯/৩০ ১১ ১৯ ৪৯৮/৪০৬/৩০৪ ব আই পি সি।
গতকাল রাত ৮ টা নাগাত হঠাত মারা যায় শ্বশুর ৫৯ বছরের ইসমাইল আলি মোল্লার মৃত্যু হয়।অসুস্থ হওয়ার খবর পেয়ে প্রথমে জেল পুলিশ ও চন্দননগর থানা দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। নিকট জনেরা সংসোধানাগারে থাকার ফলে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় পুলিশকে। পরে আত্মীয় স্বজনেরা হাসপাতালে আসে। তারা এই ঘটনার উপযুক্ত তদন্ত চায়।পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে।Related Articles
প্রধানমন্ত্রী আসার আগেই গোষ্ঠীদ্বন্দতে জেরবার হুগলি জেলা বিজেপি।
হুগলি, ১০ মে:- আগামী ২০ তারিখ হুগলি জেলায় লোকসভা ভোট।আর ১২ তারিখ চুঁচুড়া মাঠে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এর সমর্থনে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আর তার আগেই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হুগলি জেলা বিজেপি।এদিন হুগলি বিজেপি কার্যালয়ে নির্বাচনী বৈঠক চলাকালীন জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি কর্মীরা।আর সেই বিক্ষোভের ভিডিও ভোটের আগেই এভাবে প্রকাশ্যে চলে […]
দূর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য প্রবেশ বন্ধ বেলুড় মঠে। পুজো দেখতে ভরসা একমাত্র ভার্চুয়াল মাধ্যম।
হাওড়া , ১৩ অক্টোবর:- করোনা আবহে দূর্গাপুজোয় এবার ভক্ত দর্শনার্থীদের জন্য প্রবেশ বন্ধ থাকছে বেলুড় মঠে। পুজো দেখতে এবার ভরসা একমাত্র ভার্চুয়াল মাধ্যম। বেলুড় মঠের দূর্গাপূজা হলেও সরাসরি মঠ প্রাঙ্গণে ঢুকে এবার আর পুজো দেখা যাবে না। মঙ্গলবার এনিয়ে হাওড়া সিটি পুলিশের সঙ্গে বৈঠক করেন মঠের সন্ন্যাসীরা। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, ফের মূল মন্দিরের ভিতরেই পুজোর […]
রাজনৈতিক শিষ্টাচার এবং সৌজন্যবোধ এর অনন্য নজির রাখলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
হুগলি , ৪ জুলাই:- রাজনৈতিক শিষ্টাচার এবং সৌজন্যবোধ এর অনন্য নজির রাখলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলির বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে বিচলিত কল্যাণবাবু এক ট্যুইট বার্তায় জানান আমি ভগবানের কাছে প্রার্থনা করছি লকেট চট্টোপাধ্যায়যেন খুব শীঘ্রই যেন আরোগ্য লাভ করেন । অন্যদিকে দিকে কল্যান বাবুর এই ট্যুইট সাধারণ মানুষ খুবই […]




