হুগলি,২৫ ডিসেম্বর:- স্বর্গীয় সহধর্মিনী সুমিত্রা ব্যানার্জীর স্মৃতি রক্ষার্থে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এবার পঞ্চম বর্ষে পড়লো। মূলত ডাঃ সমর ব্যানার্জীর উদ্যোগে এবং রিষরা স্পোর্টিং ক্লাবের ব্যানারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । প্রতিবছরের মতো এবারও ২৫ ডিসেম্বর সকালে ফ্ল্যাগঅফ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডা: সমর ব্যানার্জী। উত্তরপাড়া গৌরি সিনেমার সামনে থেকে শুরু হয়ে রিষরা গার্লস স্কুলের মাঠে শেষ হয় । দীর্ঘ পাঁচ মাইল ম্যারাথনে শতাধিক প্রতিযোগী পুরুষ ও মহিলা মিলিয়ে অংশগ্রহণ করে। ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এই প্রতিযোগিতা। মূলত মহিলা প্রতিযোগীদের বিশেষ ভাবে প্রাধান্য দেওয়া হয়।
প্রাইজ ছাড়াও যেসব মহিলা প্রতিযোগীরা পাঁচ মাইল অতিক্রম করেছেন তাদের হাতে ৫০০ টাকা বিশেষ পুরস্কার হিসাবে তুলে দেওয়া হয়। পুরুষদের প্রথম থেকে দশ নম্বর পুরস্কার দেওয়া হয় । যেকোনো খেলা খেলতে গেলে ফিজিক্যাল ফিটনেস আগে দরকার।আর তার জন্যই এ্যাথালেটিক কে বিশেষ ভাবে গুরুত্ব দিতে হবে । আগামী প্রজন্মকেও এ্যাথালেটিক এ আসার জন্যও আবেদনও করেন ডাঃ সমর ব্যানার্জী। এদিনের এই কর্মসূচিতে ছিলেন প্রাক্তন বিচারপতি নারায়ণ দাস।পুরুষ বিভাগে প্রথম স্থান লাভ করে অর্জুন প্রসাদ সিং। ও মহিলাদের মধ্যে প্রথম হয় সঙ্গম মাহাতো।Related Articles
চুঁচুড়ায় ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথ অবরোধ বিজেপির।
হুগলি , ১ ডিসেম্বর:- ধর্ষনের অভিযোগে বাড়ি ভাঙচুর অভিযুক্তের। চাঞ্চল্য চুঁচুড়া কামারপাড়ার দত্তগলিতে। ওই গলিতে থাকা একসময়ের খুন হওয়া সমাজবিরোধী হাতকাটা মুন্নার ছেলে রিজু হেলা(২২) এলাকারই চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে একাধিকবার ধর্ষন করে বলে অভিযোগ। পাশেই আরও একটি শিশুকন্যার সাথেও রিজু একই কাজ করেছিলো বলে চুঁচুড়া মহিলা থানায় অভিযোগ রয়েছে। ভয়ে ৪র্থ শ্রেনীর মেয়েটি কাউকে […]
কেন্দ্রের অসহযোগিতা , রাজ্যের কোষাগারে ঘাটতির মধ্যেই রাজ্যবাসীকে নতুন উপহার মুখ্যমন্ত্রীর।
পূর্ব মেদিনীপুর, ৬ অক্টোবর:- কেন্দ্রের অসহযোগিতা, রাজ্যের কোষাগারে ঘাটতির মধ্যেই উৎসব মরসুমের আগেই রাজ্যবাসীকে নতুন উপহার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় বেড়াতে আসা পর্যটকেরা এবার নতুন ডেস্টিনেশান পেলেন। রবিবার দিঘার সৈকতে বনদফতরের উদ্যোগে প্রায় দু’কোটি টাকা ব্যয়ে ওশিয়ানা ঘাট থেকে যাত্রানালা পর্যন্ত প্রায় দীর্ঘ এক কিলোমিটার এলাকা জুড়ে বিনোদনমূলক […]
মালদায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাটার কেটে চুরির চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
মালদা৪ ফেব্রুয়ারি:- মালদা শহরের ঝলঝলিয়া এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লোহার গেট ও সাটার কেটে চুরির চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসতেই তুমুল শোরগোল পড়ে যায় শহরের ঝালঝালিয়া এলাকায়। এই ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তদন্তে আসে । যদিও ব্যাংক কর্তৃপক্ষের দাবি, গ্যাস কাটার দিয়ে ব্যাংকের […]






