হুগলি,১৯ ডিসেম্বর:- তৃণমূলের দলীয় কার্য্যালয়ে আগুন লাগানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল দেবান্দপুর এলাকায়। দেবান্দপুরে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পাঠাগারের সামনে ঘটা এই ঘটনা আজ সকালে সকলের নজরে আসতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায় বছর ছয়েক আগে রাস্তার পাশে সেখানে কাঁচা ওই পার্টি অফিস গড়ে ওঠে। সেখান থেকেই তৃণমূল কংগ্রেস তাঁদের কাজকর্ম করতো। পাশপাশি ভোটের সময় ওই অফিসই দেবান্দপুরের ৩৯/৪০ নম্বর বুথ অফিস হিসাবে কাজ করতো।
আজ ভোর সাড়ে চারটে নাগাদ স্থানীয় জ্জ্বলন্ত অবস্থায় ওই অফিসকে দেখতে পায়। স্থানীয়রা তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে অফিসটি সম্পূর্ণরূপে জ্জলে খাক হয়ে যায়। তৃণমূল নেতৃত্বের অভিযোগ ঘটনাটি বিরোধীরাই ঘটিয়েছে। যাদের মধ্যে বিজেপিকেই মূলতঃ দায়ী করা হয়েছে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।Related Articles
“দু” চাকায় বাজিমাত।
তরুণ মুখোপাধ্যায় , ১১ জুন:- করোনার মতন ব্যাধিকে নিয়েই আমাদের চলতে হবে। এই সত্যি কথাটা বুঝে গেছেন সাধারণ মানুষ । গত তিন মাস ধরে লকডাউন এর পর সরকারি এবং বেসরকারি দপ্তরগুলোতে কাজ শুরু হয়ে । গেছে কিন্তু ট্রেন চলাচল এখনো শুরু হয়নি । অথচ কর্মীদের দপ্তরে যেতে হবে। যার জন্য কলকাতার সংলগ্ন যে জেলাগুলোর রয়েছে […]
মদনের ছবিতে দুধ দিয়ে স্নান করানো নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিলেন নিজেই।
উঃ২৪পরগনা, ২৬ আগস্ট:- মদন মিত্রের ছবিতে দুধ দিয়ে স্নান করানোর ঘটনায় কটাক্ষ করেছিল বিজেপি নেতৃত্ব। আর সেই বিজেপি নেতৃত্বের কটাক্ষের জবাব দিলেন কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র। বিধায়ক মদন মিত্র বলেন, বিরোধীরা যারা যে বলছেন খেতে না পেয়ে অনাহারে মানুষ মারা যাচ্ছে। তাদের তালিকা আমায় দিন।এক বছর তাদেরকে আমি খাওয়াবো। পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে বলেন বিজেপি […]
হুগলিতে বিধায়ক-যুবনেত্রীর লড়াই এখন অতীত, অভিমান মিটিয়ে একসাথে চলার বার্তা দিলো দল।
হুগলি, ৯ জানুয়ারি:- বলাগড় বিধায়ক বনাম যুবনেত্রীর দ্বন্দ্ব মেটাতে জেলার তৃনমূল শীর্ষ নেতৃত্বের বৈঠক।বৈঠক শেষে দাবী একই পরিবারে এমন দ্বন্দ্ব হয়। তৃনমূল পরিবার বড় হয়েছে তাই ভুল বোঝাবুঝি হয়েছিল দাবী অসীমার। ছেলেমানুষী ঝগড়া বললেন অরিন্দম ।একসাথে চলার মন্ত্র দেওয়া হয়েছে দুজনকে। আজকের মিটিং সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলেও দাবী। যে অভিযোগ উঠেছিল তার কোনো […]





