হুগলি,১৯ ডিসেম্বর:- তৃণমূলের দলীয় কার্য্যালয়ে আগুন লাগানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল দেবান্দপুর এলাকায়। দেবান্দপুরে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পাঠাগারের সামনে ঘটা এই ঘটনা আজ সকালে সকলের নজরে আসতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায় বছর ছয়েক আগে রাস্তার পাশে সেখানে কাঁচা ওই পার্টি অফিস গড়ে ওঠে। সেখান থেকেই তৃণমূল কংগ্রেস তাঁদের কাজকর্ম করতো। পাশপাশি ভোটের সময় ওই অফিসই দেবান্দপুরের ৩৯/৪০ নম্বর বুথ অফিস হিসাবে কাজ করতো।
আজ ভোর সাড়ে চারটে নাগাদ স্থানীয় জ্জ্বলন্ত অবস্থায় ওই অফিসকে দেখতে পায়। স্থানীয়রা তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে অফিসটি সম্পূর্ণরূপে জ্জলে খাক হয়ে যায়। তৃণমূল নেতৃত্বের অভিযোগ ঘটনাটি বিরোধীরাই ঘটিয়েছে। যাদের মধ্যে বিজেপিকেই মূলতঃ দায়ী করা হয়েছে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।Related Articles
ব্যান্ডেল লোকালের প্যানটোগ্রাফ ভেঙে বিপত্তি শেওড়াফুলিতে।
হুগলি, ৯ আগস্ট:- শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগে ডাউন ব্যান্ডেল লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি।ডাউনের একটি লাইন বন্ধ। জানা গেছে চারটে নাগাদ ডাউন ব্যান্ডেল লোকাল বৈদ্যবাটি ছেড়ে হাওড়ার দিকে যাত্রা করে। শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগে হঠাৎ প্যান্টোগ্রাফ ভেঙে ওভারহেড তাঁর ছিঁড়ে যায়। ব্যান্ডেল হাওড়া শাখার ডাউন লাইনে ট্রেন দাঁড়িয়ে পরায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।তবে রিভার্স […]
কোথাও কান্না , কোথাও জ্বলল আগুন প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভে আরো বড়সর ভাঙ্গনের ইঙ্গিত তৃণমূলে।
কলকাতা , ৫ মার্চ:- কেউ ভেঙে পরলেন কান্নায়, কেউ সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই উগরে দিলেন ক্ষোভ। কেউ আবার ক্ষোভ প্রকাশের মাধ্যম হিসাবে বেছে নিলেন সোশ্য়াল মিডিয়ার দেওয়াল। কোন নেতা আবার টিকিট না পেয়ে গোঁসা ঘরে খিল দিয়েছেন।রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তাদের অনুগামীরা ।এই ছিল শুক্রবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার দিনে রাজ্যের সার্বিক […]
হাওড়া শহরের বাজারগুলিতেও নজর রেখেছে পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)।
হাওড়া , ৭ সেপ্টেম্বর:- হাওড়ার বাজার গুলিতে এখনও পর্যন্ত আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসেনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে এখনও চড়া দামে তা বিক্রি করছে কিছু অসাধু বিক্রেতা। বাজারে আলু ও পেঁয়াজের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হাওড়ার বিভিন্ন বাজারেও অভিযান চালাচ্ছে হাওড়া সিটি পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ(ইবি)। রবিবার এই উদ্দেশ্যে অভিযান চালায় ইবি। ওইদিন হাওড়ার একাধিক বাজারে […]







